ঈদযাত্রায় ফিটনেসবিহীন গাড়ি চলতে দেওয়া হবে না: স্বরাষ্ট্র উপদেষ্টা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৩ জুন ২০২৫, ১৫:৪৩আপডেট : ০৩ জুন ২০২৫, ১৫:৪৩

এবার ঈদযাত্রায় কোনও অবস্থাতেই ফিটনেসবিহীন গাড়ি রাস্তায় চলতে দেওয়া হবে না। অনভিজ্ঞ কোনও চালক রাখা যাবে না। তাছাড়া চালকদের যথাযথ বিশ্রাম নিশ্চিত করার নির্দেশও দেওয়া হয়েছে। ভাড়া যথাযথভাবে নেওয়া হচ্ছে কি না, তা তদারকির জন্য একটি কমিটি গঠন করা হবে।

মঙ্গলবার (৩ জুন) দুপুরে সচিবালয়ে নিরাপদ ঈদযাত্রা নিয়ে এক বৈঠক শেষে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী এ কথা বলেন।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ঈদযাত্রায় বাসভাড়া সরকার নির্ধারিত ভাড়ার বাইরে নেওয়া যাবে না। এ বিষয়ে মালিকরাও একমত হয়েছেন।

তিনি বলেন, ঈদযাত্রা নির্বিঘ্ন করতে মালিক-শ্রমিক প্রতিনিধিদের সঙ্গে আলোচনা হয়েছে। গতবার যাত্রা নির্বিঘ্ন ছিল, আশা করছি এবারও তেমন হবে।

তিনি আরও বলেন, অনভিজ্ঞ ড্রাইভার দিয়ে যাতে গাড়ি চালানো না হয়, সে বিষয়ে নিষেধ করা হয়েছে। মালিকপক্ষ জানিয়েছে, তারা এ নির্দেশনা মেনে চলবেন। একইসঙ্গে, যাত্রী ছদ্মবেশে ডাকাত ওঠা ঠেকাতে বাসে উঠলে সবার ছবি নেওয়া হবে। প্রতি বাসে তিনজন নিয়োজিত থাকবেন, যাদের কাছে প্রশাসনের ফোন নম্বর থাকবে। যাত্রাপথে কোনও ঝামেলা হলে তারা তাৎক্ষণিকভাবে মালিকপক্ষ ও প্রশাসনকে জানাবেন।

রাজধানীর নিরাপত্তা বিষয়ে তিনি বলেন, এবার ঈদের বড় ছুটি ৫ জুন থেকে ১৪ জুন পর্যন্ত। রাজধানীসহ সারা দেশ যেন নিরাপদ থাকে, সে বিষয়ে সবাই সজাগ রয়েছে। আইনশৃঙ্খলা বাহিনীর ছুটি বাতিল করা হয়েছে। তবে জরুরি ছুটি দেওয়া হবে।

/জেইউ/এমএস/
সম্পর্কিত
পুলিশের ভাবমূর্তি কোনোভাবে ক্ষুণ্ণ করা যাবে না: স্বরাষ্ট্রমন্ত্রী
মব কালচারের দিন শেষ: স্বরাষ্ট্রমন্ত্রী
আইনশৃঙ্খলা বাহিনীর নিরপেক্ষ ভূমিকায় নির্বাচন প্রশংসিত: স্বরাষ্ট্র উপদেষ্টা  
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম