সাবেক এমপি বকুলের দুই বাড়ি জব্দ, অবরুদ্ধ ১০ ব্যাংক হিসাব

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৩ জুন ২০২৫, ১৬:৫৬আপডেট : ০৩ জুন ২০২৫, ১৬:৫৬

নাটোর-১ আসনের সাবেক সংসদ সদস্য শহিদুল ইসলাম বকুলের ৪ তলা বিশিষ্ট দুইটি বাড়ি জব্দের আদেশ দিয়েছেন আদালত। এছাড়া তার ব্যাংকে থাকা ১০টি হিসাবের ১ কোটি ৭৫ লাখ ৮০ হাজার ৭৪৫ টাকা অবরুদ্ধ করা হয়েছে। 

মঙ্গলবার (৩ জুন) ঢাকা মহানগর দায়রা জজ মো. জাকির হোসেন গালিবের আদালত দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন। দুদকের জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম এ তথ্য জানান। 

এদিন দুদকের সহকারী পরিচালক মেহেদী মুসা জেবিন এ আবেদন করেন। আবেদনে বলা হয়, শহিদুল ইসলাম বকুলের বিরুদ্ধে বিপুল অস্থাবর সম্পদ অর্জনের তথ্য পাওয়া যায়। আসামি শহিদুল ইসলাম বকুলের নামে অর্জিত স্থাবর বা অস্থাবর এসব সম্পদ হস্তান্তরের সম্ভবনা রয়েছে। সুষ্ঠু তদন্তের স্বার্থে আসামি তার নামে অর্জিত সম্পদ জব্দ ও অবরুদ্ধ করা আবশ্যক।

/এনএইচ/আরআইজে/
সম্পর্কিত
শিশু রামিসা হত্যা মামলাআসামিপক্ষের আইনজীবী নিয়ে সমালোচনা, যা বললেন মূসা কালিমুল্লাহ
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
রামিসা হত্যা: সর্বোচ্চ সাজা চায় রাষ্ট্রপক্ষ, লঘুদণ্ডের দাবি আসামিপক্ষের
সর্বশেষ খবর
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
একদিনে হামে আরও ৪ মৃত্যু
একদিনে হামে আরও ৪ মৃত্যু
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী