ডিজিএফআইয়ের সাবেক ডিজি সাইফুলের ৯ তলা বাড়ি জব্দ, ব্যাংক হিসাব অবরুদ্ধ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৩ জুন ২০২৫, ১৭:০৬আপডেট : ০৩ জুন ২০২৫, ১৭:০৬

ডিজেএফআইয়ের সাবেক ডিজি মেজর জেনারেল  সাইফুল আলম ও তার স্ত্রী লুবনা আফরোজের নামে থাকা ৩টি ব্যাংক হিসাব অবরুদ্ধ করার আদেশ দিয়েছে আদালত। একইসঙ্গে আশুলিয়ায় থাকা তাদের ৯ তলা বাড়ি, পল্লবীতে থাকা একটি ফ্ল্যাট ও ২৩ শতাংশ জবি জব্দের আদেশ দেওয়া হয়েছে। এসব স্থাবর সম্পদের মূল্য ধরা হয়েছে ৪ কোটি ৫২ লাখ টাকা।

মঙ্গলবার (৩ জুন) দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ জাকির হোসেন এ আদেশ দেন।

দুদকের জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম এ তথ্য জানান।

দুদকের উপপরিচালক তাহাসীন মুনাবীল হক এ আবেদন করেন। আবেদনে বলা হয়, তাদের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার, বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে অর্থ আহাদায় করে নিজ নামে ও পরিবারের সদস্যদের নামে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগের অনুসন্ধানপূর্বক প্রতিবেদন দাখিলের জন্য একটি অনুসন্ধান টিম গঠন করা হয়েছে। অনুসন্ধানকালে জানা যায় যে, অভিযোগ সংশ্লিষ্ট পরিবারের সদস্যরা ব্যাংক হিসাবের অর্থ অন্যত্র হস্তান্তর, স্থানান্তর বা বেহাত করার চেষ্টা করছেন। একইসঙ্গে ফ্লাট এবং ৯ তলা বাড়ি দুদকের অনুসন্ধান শুরুর পর হেবা দলিলের মাধ্যমে দুই মেয়ে ও  স্ত্রীকে প্রদান করে সম্পদ গোপন করার চেষ্টা করছেন।

 

/এনএইচ/এপিএইচ/
সম্পর্কিত
হত্যাচেষ্টা মামলায় ফের তিন দিনের রিমান্ডে আফজাল নাছের 
এমপি আমির হামজাকে অবরুদ্ধ করেছে কারা, আসল ঘটনা কী
কারাকক্ষে মাথা ঘুরে পড়ে আহত সাবেক ডিজিএফআই প্রধান মামুন খালেদ 
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম