স্ত্রীসহ সাবেক আইজিপি ও এমপি নূর মোহাম্মদের বিরুদ্ধে দুদকের ২ মামলা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৩ জুন ২০২৫, ১৭:৫৬আপডেট : ০৩ জুন ২০২৫, ১৭:৫৬

সাবেক আইজিপি ও আওয়ামী লীগ সরকারের সাবেক সংসদ সদস্য (এমপি) নূর মোহাম্মদ ও তার স্ত্রী ইসমত আরা বেগমের বিরুদ্ধে ২টি মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। মঙ্গলবার (৩ জুন) দুদকের সমন্বিত জেলা কার্যালয়, ঢাকা-১ এই মামলাগুলো দায়ের করেন সংস্থাটির উপ-সহকারী পরিচালক মোহাম্মদ আনোয়ারুল মাসুদ। মামলায় তাদের বিরুদ্ধে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও বিপুল পরিমাণ অর্থ মানিলন্ডারিংয়ের অভিযোগ আনা হয়েছে।

দুদকের উপ-পরিচালক ও জনসংযোগ কর্মকর্তা মো. আকতারুল ইসলাম জানান, সাবেক আইজিপি ও সাবেক সংসদ সদস্য নূর মোহাম্মদ ক্ষমতার অপব্যবহার করে এক কোটি ১৬ লাখ ৩০ হাজার ৪৪৩ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন করে ভোগ দখলে রেখেছেন। এছাড়াও তিনি নিজের ও স্বার্থ সংশ্লিষ্ট ১৭ টি ব্যাংক হিসাবের মাধ্যমে ১৬ কোটি ৪২ লাখ ৬৬ হাজার ১৩৪ টাকার অস্বাভাবিক লেনদেন করে ঘুষ ও দুর্নীতির মাধ্যমে অর্জিত অর্থ গোপনের চেষ্টা করে সংশ্লিষ্ট আইনে শাস্তিযোগ্য অপরাধ করেছেন।

অপরদিকে, সাবেক আইজিপি ও সাবেক সংসদ সদস্য নূর মোহাম্মদের স্ত্রী ইসমত আরা বেগম স্বামীর সহযোগিতার মাধ্যমে ক্ষমতার অপব্যবহার করে জ্ঞাত আয়বহির্ভূত এক কোটি ১৪ লাখ ৮৬ হাজার ১৮টাকার সম্পদ অর্জন ও ভোগ দখলে রেখেছেন। এছাড়াও তিনি নিজের ২১টি ব্যাংক হিসাবের মাধ্যমে ১৮ কোটি ৯৫ লাখ ২৭ হাজার ৮৭৭ টাকার অস্বাভাবিক লেনদেনের মাধ্যমে ঘুষ ও দুর্নীতির মাধ্যমে অর্জিত অর্থ গোপনের চেষ্টা করে দুর্নীতি দমন কমিশন আইন, দুর্নীতি প্রতিরোধ আইন, মানিলন্ডারিং প্রতিরোধ আইন এবং দণ্ডবিধির সংশ্লিষ্ট ধারায় শাস্তিযোগ্য অপরাধ করেছেন।

/জেইউ/এমএস/
সম্পর্কিত
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
নিয়োগ-টেন্ডার বাণিজ্যের অভিযোগ: এলজিইডির সাবেক পিডির বিরুদ্ধে অনুসন্ধানে দুদক
‘সমন্বয়কদের মধ্যে সবচেয়ে বেশি দুর্নীতিতে জড়িয়ে পড়েন হান্নান মাসউদ’ 
সর্বশেষ খবর
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের