সুপ্রিম কোর্টে অগ্নি দুর্ঘটনা: অফিস সময়ের পর বিদ্যুৎচালিত যন্ত্রপাতি বন্ধের নির্দেশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৪ জুন ২০২৫, ১৯:৪৭আপডেট : ০৪ জুন ২০২৫, ১৯:৪৭

অগ্নি দুর্ঘটনা প্রতিরোধে অফিস সময়ের পর বিদ্যুৎচালিত যন্ত্রপাতি যথাযথভাবে বন্ধ করে কর্মকর্তা-কর্মচারীদের অফিস ত্যাগ করার নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট প্রশাসন।

বুধবার (৪ জুন) সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল আজিজ আহমদ ভূঞার সই করা বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, উপর্যুক্ত বিষয়ের পরিপ্রেক্ষিতে আদিষ্ট হয়ে জানানো যাচ্ছে যে, মঙ্গলবার (৩ জুন) আনুমানিক ১০টা ৫০ মিনিটে আপিল বিভাগের স্টেশনারী শাখায় (মূল ভবনের তৃতীয় তলা) আগুনের সূত্রপাত ঘটে। সুপ্রিম কোর্টের উভয় বিভাগে দেশের বহুল আলোচিত ও গুরুত্বপূর্ণ বিভিন্ন মামলাসহ কয়েক লাখ মামলার নথি এবং প্রশাসনিক ও জনগুরুত্বপূর্ণ বিভিন্ন নথি রক্ষিত আছে।

এই নথিগুলো যথাযথভাবে সংরক্ষণ ও অগ্নিদুর্ঘটনা প্রতিরোধে বুধবার কোর্টে কর্মরত সব স্তরের কর্মকর্তা-কর্মচারীদের অফিস সময়ের পর অফিস ত্যাগ করার আগে বিদ্যুৎচালিত যন্ত্রপাতি (কম্পিউটার, প্রিন্টার, স্ক্যানার, ফটোস্ট্যাট মেশিন, এয়ার কন্ডিশনার, লাইট, ফ্যান ইত্যাদি) যথাযথভাবে বন্ধ করে তা নিশ্চিত হয়ে অফিস ত্যাগ করার জন্য নির্দেশ প্রদান করা হলো।

প্রসঙ্গত, এর আগে মঙ্গলবার (৩ জুন) বেলা ১১টার সময় আপিল বিভাগের স্টেশনারী শাখায় (মূল ভবনের তৃতীয় তলা) শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুনের এ ঘটনায় স্টোররুমে থাকা কাগজসহ স্টেশনারি কিছু জিনিসপত্র পুড়ে যায়।

পরে এ বিষয়ে সুপ্রিম কোর্টের গণসংযোগ কর্মকর্তা মো. শফিকুল ইসলাম বলেন, আগুন লাগার ১৫/২০ মিনিটের মধ্যেই সুপ্রিম কোর্টের স্টাফদের তৎপরতায় ফায়ার এক্সটিংগুইশার ব্যবহার করে আগুন নিয়ন্ত্রণ আনা সম্ভব হয়। এরমধ্যে ফায়ার সার্ভিসের সদস্যরাও ঘটনাস্থলে পৌঁছান। পরে তারা আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে নিয়ে আসেন।

তিনি আরও বলেন, আগুনে স্টোররুমের থাকা কাগজসহ স্টেশনারি জিনিসপত্র এবং কিছু প্লাস্টিক পণ্য পুড়ে গেছে। তবে বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়নি। স্টোররুম মামলা সংশ্লিষ্ট নথিপত্র বা দাফতরিক কোনও কাগজপত্র ছিল না। এখানে অফিসের জন্য ব্যবহার্য জিনিসপত্র রাখা হয়।

 

/বিআই/এপিএইচ/
সম্পর্কিত
কালশী বস্তিতে আগুন: একটি ঝগড়ার জেরে পথে শতাধিক পরিবার
দিল্লির অগ্নিকাণ্ডে ৫ বাংলাদেশি আহত
দিল্লির রেস্তোরাঁয় ভয়াবহ আগুন, বিদেশি নাগরিকসহ নিহত ২১
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম