জেনেভা ক্যাম্পে যৌথ অভিযান: আড়াই কোটি টাকাসহ গ্রেফতার ১০

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৫ জুন ২০২৫, ১৪:৫৫আপডেট : ০৫ জুন ২০২৫, ১৪:৫৫

রাজধানীর মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পে যৌথ অভিযান চালিয়ে মাদক বিক্রির ২ কোটি ৪৫ লাখ টাকা, মাদকদ্রব্য ও অস্ত্রসহ ১০ জনকে গ্রেফতার করেছে যৌথ বাহিনী।

বুধবার (৪ জুন) রাতে সেনাবাহিনী ও র‌্যাব-২ যৌথভাবে মোহাম্মদপুরের হুমায়ুন রোড এলাকায় অবস্থিত বিহারি ক্যাম্পে এই অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে। বৃহস্পতিবার (৫ জুন) সকালে সেনাবাহিনীর ৪৬ স্বতন্ত্র পদাতিক ব্রিগেডের এক কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছেন।

গ্রেফতার ব্যক্তিরা হলো— মো. ইসহাক আহমেদ (৩৮), মো. চুম্মন (২৫), মো. রবিউল ইসলাম (৩০), মো. রায়হান (১৮), মো. শহিদুল ইসলাম বিজয় (১৮), মো. ইমরান সাইদ (৪২), মো. রাসেল (২২), মো. ইমরান (৩২), মো. শাহাদাত (২০) এবং মো. নয়ন (২৩)।

অভিযানের বিষয়ে সেনা কর্মকর্তা জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানা গেছে, জেনেভা ক্যাম্পে মাদকের একটি বড় চালান রয়েছে। সেই তথ্য অনুযায়ী চারটি দল অভিযানে অংশ নেয়। অভিযানে ১০ জন চিহ্নিত মাদক কারবারিকে গ্রেফতার করা হয় এবং তাদের কাছ থেকে বিপুল পরিমাণ মাদকদ্রব্য ও ২ কোটি ৪৫ লাখ ১৫ হাজার টাকা উদ্ধার করা হয়েছে।

গ্রেফতার ব্যক্তি ও জব্দ করা টাকাসহ সব আলামত পরবর্তী আইনি প্রক্রিয়ার জন্য র‌্যাব-২ এর কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন সেনা কর্মকর্তারা। তারা আরও বলেন, যুব সমাজকে মাদক ও সন্ত্রাস থেকে রক্ষায় এ ধরনের অভিযান নিয়মিতভাবে চলবে।

/এবি/আরকে/
সম্পর্কিত
২ সহযোগীসহ মোহাম্মদপুরের ছিনতাইকারী আকাশ গ্রেফতার
রাজধানীতে আওয়ামী মৎস্যজীবী লীগ নেতা গ্রেফতার
আদাবরে ঢাবি শিক্ষার্থী অপহরণের ঘটনায় গ্রেফতার ৯
সর্বশেষ খবর
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম