পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনের মামলার আসামি গ্রেফতার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৫ জুন ২০২৫, ১৫:১০আপডেট : ০৫ জুন ২০২৫, ১৫:১০

পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে দায়ের করা মামলায় কুরবান আলী (২৫) নামে একজনকে গ্রেফতার করেছে অ্যান্টি টেররিজম ইউনিট (এটিইউ)। বুধবার (৪ জুন) রাতে রাজধানীর কেরানীগঞ্জ থেকে তাকে গ্রেফতার করা হয়। বৃহস্পতিবার (৫ জুন) এটিইউর মিডিয়া অ্যান্ড অ্যাওয়ারনেস উইংয়ের পুলিশ সুপার (প্ল্যানিং অ্যান্ড রিসার্চ) শিরিন আক্তার জাহান এ তথ্য জানান।

গ্রেফতার ব্যক্তির যশোরের বাঘারপাড়া থানার মামুদালীপুর গ্রামের বাসিন্দা। তার কাছ থেকে অপরাধকর্মে ব্যবহৃত একটি স্মার্টফোনও জব্দ করা হয়েছে।

শিরিন আক্তার জাহান জানান, কুরবান আলী খুলনার বটিয়াঘাটা থানার এক বিশ্ববিদ্যালয় ভর্তিচ্ছু নারী শিক্ষার্থীকে দীর্ঘদিন ধরে উত্যক্ত করে আসছিলেন। প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করলে ওই শিক্ষার্থীর ছবি ও ভিডিও সংগ্রহ করে তা এডিট করে পর্নোগ্রাফিক কনটেন্ট তৈরি করেন। এরপর হোয়াটসঅ্যাপ, টিকটকসহ বিভিন্ন মাধ্যমে তা ছড়িয়ে দেওয়ার হুমকি দেন। এছাড়া ভুক্তভোগীর কাছ থেকে অর্থ চায় এবং অনৈতিক সম্পর্কের প্রস্তাবও দেয়।

ভুক্তভোগী প্রথমে এটিইউ অ্যাপের মাধ্যমে অভিযোগ করেন এবং পরে তার ভাই বটিয়াঘাটা থানায় একটি লিখিত এজাহার দায়ের করেন। তথ্যপ্রযুক্তির সহায়তায় কুরবান আলীকে শনাক্ত করে গ্রেফতার করে এটিইউ। গ্রেফতার ব্যক্তির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

/এবি/আরকে/
সম্পর্কিত
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
২ সহযোগীসহ মোহাম্মদপুরের ছিনতাইকারী আকাশ গ্রেফতার
রাজধানীতে আওয়ামী মৎস্যজীবী লীগ নেতা গ্রেফতার
সর্বশেষ খবর
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান