ঈদের ছুটির প্রথম দিনেই বাড়ি ফিরতে বাস টার্মিনালে উপচে পড়া ভিড়

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৫ জুন ২০২৫, ১৬:০৭আপডেট : ০৫ জুন ২০২৫, ১৬:০৭

ঈদুল আজহার সরকারি ছুটির প্রথম দিনেই রাজধানীর গাবতলী ও কল্যাণপুর বাস টার্মিনালে দেখা গেছে ঘরমুখো মানুষের উপচে পড়া ভিড়। সকাল থেকেই বৃষ্টি উপেক্ষা করে যাত্রীদের দীর্ঘ সারি, ব্যাগ-পত্রসহ উদ্বিগ্ন অপেক্ষা—সব মিলিয়ে ঈদযাত্রার শুরুতেই চরম দুর্ভোগে পড়েছেন অনেকে।

বৃহস্পতিবার (৫ জুন) সকাল থেকে দুপুর পর্যন্ত সরেজমিন ঘুরে দেখা গেছে, গাবতলী বাস টার্মিনালে প্রায় সব দূরপাল্লার বাসেই আসন ফাঁকা নেই। বড় পরিবহন কোম্পানিগুলোর বাসের অধিকাংশ টিকিট আগাম অনলাইনে বিক্রি হয়ে যাওয়ায় তাদের টিকিট কাউন্টারে যাত্রীদের কোনও ভিড় নেই। তবে যারা আগাম টিকিট কাটেননি, তারা পড়েছেন সবচেয়ে বেশি বিপাকে। টিকিটের খোঁজে এই কাউন্টার-ওই কাউন্টার ঘুরে বাড়াচ্ছেন। অনেকেই লোকাল বাস করে গন্তব্যের উদ্দেশে রওনা হচ্ছেন। তবে গাবতলী হাটের ভিড়ের কারণে ঢাকা ছাড়তে বিড়ম্বনায় পড়ছেন যাত্রীরা।

এছাড়া মহাখালী বাস টার্মিনাল ঘুরে দেখা যায়, টিকিট পেতে যেমন সময় লাগছে, তেমন বাসের জন্যও দীর্ঘ সময় অপেক্ষা করতে হচ্ছে যাত্রীদের। কাউন্টারে খোঁজ নিয়ে জানা যায়, মহাসড়কগুলোতে কোরবানির পশুর গাড়ির ঢাকামুখী চাপ থাকায় দূরপাল্লার বাসগুলো ঢাকায় প্রবেশ করতে দেরি করছে।

এদিকে যাত্রী বেশি থাকায় বিআরটিসির ডাবল ডেকার বাসে চাপ বেড়েছে কয়েকগুণ। বাসগুলো টার্মিনালে দাঁড়ানোর মুহূর্তেই ভরে যাচ্ছে। যাত্রী সামাল দিতে হিমশিম খাচ্ছে কর্তৃপক্ষ। এই সুযোগে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ উঠেছে বিআরটিসির বাসগুলোর বিরুদ্ধেও। বিআরটিসির গাবতলী ডিপোর যাত্রীদের অভিযোগ, ঢাকা থেকে বগুড়াগামী বিআরটিসি ডাবল ডেকার লোকাল বাসের ভাড়া যেখানে সাধারণত ৫০০ টাকা, সেখানে এখন নেওয়া হচ্ছে ৭০০ টাকা।

অতিরিক্ত যাত্রীর চাপে ঢাকার লোকাল বাসগুলোকেও দূরপাল্লার রুটে চলাচল করতে দেখা গেছে।

/জেডএ/আরআইজে/
সম্পর্কিত
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
সর্বশেষ খবর
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের