রাজধানীতে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৫ জুন ২০২৫, ২১:২৩ আপডেট : ০৫ জুন ২০২৫, ২১:২৩

রাজধানীর খিলগাঁও এলাকায় ট্রাকের চাপায় এ কে এম কৌশিক আহমেদ (৪৬) নামের এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৫ জুন) ভোরে খিলগাঁওয়ের নাগধারপার এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনার পর ঘটনাস্থল থেকে তার মরদেহ উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়। বিষয়টি নিশ্চিত করেছেন খিলগাঁও থানার উপপরিদর্শক (এসআই) রেজাউল করিম।

তিনি জানান, ‘সকাল সাড়ে ৬টার দিকে নাগধারপার এলাকায় নামিরা ফিল্ম স্টেশন ও অটোগ্যাস স্টেশনের সামনে থেকে মরদেহটি উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে জানা গেছে, কৌশিক আহমেদ মোটরসাইকেলযোগে যাওয়ার সময় ডেমরাগামী একটি ট্রাক তাকে চাপা দেয়। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।’

পুলিশ আরও জানায়, নিহত কৌশিক আহমেদের গ্রামের বাড়ি নাটোর জেলার বাগাতিপাড়া থানার নূরপুর মালঞ্চী গ্রামে। তিনি ঢাকায় থেকে কর্মরত ছিলেন।

আইনি প্রক্রিয়া শেষে নিহতের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে বলে জানিয়েছে পুলিশ। এ ঘটনায় জড়িত ঘাতক ট্রাক ও চালককে শনাক্ত ও আটকের চেষ্টা চলছে।

/এবি/ইউএস/
সম্পর্কিত
নাটোরে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত বেড়ে ১৪
বায়ুদূষণে আজ বিশ্বে ৯ম স্থানে ঢাকা, শীর্ষে লাহোর
বাবা-মায়ের সাথে পূজা দেখতে বেরিয়ে দুর্ঘটনায় প্রাণ গেলো শিশু ভাইবোনের
সর্বশেষ খবর
পদ দেওয়ার কথা বলে টাকা-খাসি নেওয়ার অভিযোগ, বিএনপি নেতার অডিও ফাঁস
পদ দেওয়ার কথা বলে টাকা-খাসি নেওয়ার অভিযোগ, বিএনপি নেতার অডিও ফাঁস
৯/১১ হামলার মূলহোতার আপিল খারিজ করলো মার্কিন সুপ্রিম কোর্ট
৯/১১ হামলার মূলহোতার আপিল খারিজ করলো মার্কিন সুপ্রিম কোর্ট
পূজামণ্ডপ পরিদর্শনে সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী
পূজামণ্ডপ পরিদর্শনে সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী
বিক্ষোভ-সহিংসতায় উত্তাল ফ্রান্স, ম্যাক্রোঁ কোথায়?
বিক্ষোভ-সহিংসতায় উত্তাল ফ্রান্স, ম্যাক্রোঁ কোথায়?
সর্বাধিক পঠিত
‘পাপের লাশ বাংলাদেশে আসুক তা চাই না’ মন্তব্যের জন্য ক্ষমা চাইলেন এমপি রতন
‘পাপের লাশ বাংলাদেশে আসুক তা চাই না’ মন্তব্যের জন্য ক্ষমা চাইলেন এমপি রতন
ইশরাকের পদত্যাগের পরই ‘ক্ষমতা’ নিয়ে স্ত্রীর বার্তা
ইশরাকের পদত্যাগের পরই ‘ক্ষমতা’ নিয়ে স্ত্রীর বার্তা
চট্টগ্রামে জন্ম, ঢাকায় বসবাস-এমপি হতে ঠাকুরগাঁওয়ে আলীম নিজামী
চট্টগ্রামে জন্ম, ঢাকায় বসবাস-এমপি হতে ঠাকুরগাঁওয়ে আলীম নিজামী
সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর প্রসঙ্গে যা বললেন জামায়াত আমির
সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর প্রসঙ্গে যা বললেন জামায়াত আমির
বাবার চোখ এড়াতে ঢোলা জামা, আড়ালে চলতো শিশুর ওপর নির্যাতন
বাবার চোখ এড়াতে ঢোলা জামা, আড়ালে চলতো শিশুর ওপর নির্যাতন