জাতীয় ঈদগাহের মোনাজাতে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর কল্যাণ কামনা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৭ জুন ২০২৫, ০৮:৪১আপডেট : ০৭ জুন ২০২৫, ০৮:৪৮

জাতীয় ঈদগাহের প্রধান জামাতে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর কল্যাণ কামনায়  দোয়া করেছেন বায়তুল মোকাররমের খতিব মুফতি আব্দুল মালেক। শনিবার (৭ জুন) সকালে জাতীয় ঈদগাহে ঈদুল আজহার প্রধান জামাতের নামাজ ও খুতবাহর পর মুনাজাতে তিনি মুসল্লিদের নিয়ে সম্মিলিত দোয়া করেন।

প্রধান জামাতে অংশগ্রহণ করেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসসহ রাজনীতিবিদ, উপদেষ্টা,  প্রশাসনের কর্মকর্তা ও বিশিষ্ট ব্যক্তিবর্গসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
নামাজের আগে হজ ও কোরবানি নিয়ে বিশেষ আলোচনা করেন তিনি।

মুফতি আব্দুল মালেক বলেন, হজ ও কোরবানির সবচেয়ে বড় শিক্ষা তাওহিদ। সবাইকে এ বিষয়টি মেনে চলতে হবে। তিনি কোরআনের আয়াত উদ্বৃত করে বলেন, মানুষকে সৃষ্টি করা হয়েছে একমাত্র আল্লাহর ইবাদত করার জন্য। আল্লাহর কোনও শরিক নেই। হজ ও কোরবানি হচ্ছে আল্লাহর কাছে  আত্মসমর্পণ। আর ইখলাস ও তাক্বওয়া হতে হবে একমাত্র আল্লাহর জন্য।

তিনি ফিলিস্তিনের মুসলিমদের জন্য দোয়া করেন। তাদের পাশে দাঁড়াতে মুসলিম শাসকদের দৃষ্টি আকর্ষণ করেন।  তিনি বলেন, পরিষ্কার ও পরিচ্ছন্নতাও একটি ইবাদত। তাই পশু কোরবানি করতে গিয়ে যেন রাস্তাঘাট অপরিচ্ছন্ন করা না হয়, সেদিকেও সবাইকে খেয়াল রাখতে হবে।

নামাজ ও মোনাজাতের পর মুসল্লিদের ঈদের শুভেচ্ছা জানান প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। এ সময় দেশের মঙ্গলের জন্য দোয়া চেয়েছে

/এমকে/এপিএইচ/
সম্পর্কিত
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
ঈদের ছুটিতে মেট্রোরেলে দিনে দেড় লাখের বেশি যাত্রী
পরিবহনে পাঁচ দিন পর্যন্ত অগ্রিম বুকিং, অর্ধেক খালি যাচ্ছে লঞ্চপটুয়াখালীতে বাসে সিট সংকট, যাত্রীশূন্য লঞ্চ
সর্বশেষ খবর
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী