হাতিরঝিলে বিনোদনপ্রেমী মানুষের ভিড়

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৮ জুন ২০২৫, ১৯:২০আপডেট : ০৮ জুন ২০২৫, ১৯:২০

ঈদের পর দিন রাজধানীর হাতিরঝিলে বিনোদনপ্রেমী মানুষের ভিড় বেড়েছে। বিশেষ করে ছায়া সুশীতল জায়গা হওয়ায় নানা উপলক্ষের দিনে এখানে মানুষের ভিড় লক্ষ্য করা যায়। রবিবার (৮ জুন) ঈদুল আজহার দ্বিতীয় দিন তেমনই মানুষের ভিড় দেখা যায়। একইসঙ্গে ফুচকা-চটপটির দোকানও ছিল চোখে পড়ার মতো।

সরেজমিন দেখা যায়, রামপুরা ব্রিজ থেকে নেমেই হাতিরঝিলের একটি অংশ। নৌকায় ওঠার জন্য রয়েছে জেটিও। এই অংশজুড়ে বিপুল সংখ্যক মানুষের ভিড় দেখা যায়। অনেকে নৌকায় ওঠার জন্য দীর্ঘ লাইন ধরে আছেন। এছাড়াও হাতিরঝিলে বসার ব্যবস্থাও রয়েছে, যেখানে বিভিন্ন স্থান থেকে আগতরা বসে খোশগল্প করছেন।

বাড্ডা থেকে পরিবার-পরিজন নিয়ে বেড়াতে এসেছেন আশরাফুল আলম। বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করেন তিনি। ঈদে গ্রামের বাড়িতে না গিয়ে ঢাকাতেই রয়েছেন। ঈদের দিন কোরবানি নিয়ে ব্যস্ততার কারণে পরিবার নিয়ে আসতে পারেননি। আজ একটু সময় পেয়েই পরিবার-পরিজন নিয়ে বেড়াতে এসেছেন। তিনি বলেন, হাতিরঝিলে বেড়াতে, ফুচকা-চটপটি খেতে ভালো লাগে। ঈদ আনন্দের মাঝে এটা বাড়তি প্রশান্তি দেয়।

হাতিরঝিলের সৌন্দর্য উপভোগ করছেন তারা

রামপুরার শফিকুল ইসলামও এসেছেন স্ত্রী-সন্তান নিয়ে। তিনি বলেন, একমাত্র হাতিরঝিল ছাড়া আমাদের যাওয়ার জায়গা নেই। তাই সুযোগ পেলেই আমরা এখানেই আসি।

তিনি আরও বলেন, চিড়িয়াখানা আমাদের এখান থেকে অনেক দূর। গণপরিবহনেরও সমস্যা। তাই আমাদের পছন্দ হাতিরঝিল। 

দেখা যায়, হাতিরঝিলের কিছু আবাসিক এলাকা অংশ, কাওরান বাজার অংশ, কুনিপড়া, পুলিশ প্লাজা এলাকায় ব্যাপক দর্শনার্থীদের ভিড় ছিল।  পাশাপাশি হাতিরঝিলের ভেতরের রেস্টুরেন্ট এবং ভ্রাম্যমাণ চটপটি- ফুচকার দোকানেও মানুষের ভিড় ছিল চোখে পড়ার মতো।

/আইএ/আরআইজে/
সম্পর্কিত
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
ঈদের ছুটিতে মেট্রোরেলে দিনে দেড় লাখের বেশি যাত্রী
পরিবহনে পাঁচ দিন পর্যন্ত অগ্রিম বুকিং, অর্ধেক খালি যাচ্ছে লঞ্চপটুয়াখালীতে বাসে সিট সংকট, যাত্রীশূন্য লঞ্চ
সর্বশেষ খবর
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি