বাংলাদেশ-সিঙ্গাপুর ম্যাচ ঘিরে ডিএমপির বিশেষ নিরাপত্তা মহড়া

বাংলা ট্রিবিউন রিপোর্ট  
০৯ জুন ২০২৫, ১৭:০৫আপডেট : ০৯ জুন ২০২৫, ১৭:০৫

আসন্ন বাংলাদেশ-সিঙ্গাপুর জাতীয় ফুটবল ম্যাচকে কেন্দ্র করে রাজধানীর গুলিস্তানে জাতীয় ফুটবল স্টেডিয়ামে বিশেষ নিরাপত্তা মহড়া পরিচালনা করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

সোমবার (৯ জুন) বেলা ১১টায় অনুষ্ঠিত এই মহড়ায় অংশ নেয় ডিএমপির কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের নেতৃত্বে সোয়াট টিম, বোম্ব ডিসপোজাল ইউনিট এবং ক্যানাইন (কে-নাইন) টিম।

বিশেষ নিরাপত্তা মহড়া পরিচালনা করছে ডিএমপি

ডিএমপি জানায়, এই মহড়ার মূল উদ্দেশ্য ছিল জরুরি পরিস্থিতি মোকাবিলায় কৌশলগত প্রস্তুতি ও সক্ষমতা যাচাই এবং ম্যাচ চলাকালীন দর্শক এবং খেলোয়াড়দের নিরাপত্তা নিশ্চিত করা।

ম্যাচ উপলক্ষে রাজধানীতে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে ডিএমপি। স্টেডিয়াম ও আশপাশের এলাকায় ইউনিফর্ম ও সাদা পোশাকে বিপুল সংখ্যক পুলিশ সদস্য মোতায়েন থাকবে। নিরাপত্তা নিশ্চিত করতে প্রস্তুত থাকবে সোয়াট, বোম্ব ডিসপোজাল ইউনিট ও ক্যানাইন টিমও।

বিশেষ নিরাপত্তা মহড়া পরিচালনা করছে ডিএমপি

মহড়ায় ডিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। খেলার সময় আগত দর্শকদের সহযোগিতাও কামনা করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ।

/এবি/এমকেএইচ/
সম্পর্কিত
মিরপুর ও তেজগাঁওয়ে গ্রেফতার ২১৯
পুকুরের জমি নিয়ে বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষে নিহত ১, আহত অর্ধশতাধিক
ইতালি প্রবাসীর ঘরে বোমা তৈরির সময় বিস্ফোরণ
সর্বশেষ খবর
মাদক কারবারি ও ছিনতাইকারীদের আটকে রাখতে না পারার কারণ জানালেন আইজিপি
মাদক কারবারি ও ছিনতাইকারীদের আটকে রাখতে না পারার কারণ জানালেন আইজিপি
৭ গোলে জিতেও খুশি নন বাংলাদেশের কোচ
৭ গোলে জিতেও খুশি নন বাংলাদেশের কোচ
অনেক প্রশ্ন মাথায় নিয়েই মক্কা জোটের যাত্রা শুরু 
অনেক প্রশ্ন মাথায় নিয়েই মক্কা জোটের যাত্রা শুরু 
সরকারি সফরে সৌদি আরব গেলেন নৌবাহিনী প্রধান
সরকারি সফরে সৌদি আরব গেলেন নৌবাহিনী প্রধান
সর্বাধিক পঠিত
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
পেডিকিউর থেকে কেনাকাটা, পাতায়ায় মার্কিন নাবিকদের ছুটির আমেজ
পেডিকিউর থেকে কেনাকাটা, পাতায়ায় মার্কিন নাবিকদের ছুটির আমেজ
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ