রাজধানীতে মাটি খুঁড়ে নবজাতকের মরদেহ উদ্ধার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১০ জুন ২০২৫, ১৮:১৮আপডেট : ১০ জুন ২০২৫, ১৮:৩০

রাজধানীর হাজারীবাগ থানার সালাম সর্দার রোডে মাটির নিচ থেকে নবজাতকের (পুত্র) মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১০ জুন) সকাল সাড়ে ১০টার দিকে সালাম সর্দার রোডের বালুর মাঠের উত্তর পাশের মাটির নিচ থেকে নবজাতকের মরদেহ উদ্ধার করা হয়। পরে বিকালে ময়নাতদন্তের জন্য মরদেহ ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠিয়েছে ‍পলিশ।

বিষয়টি নিশ্চিত করে হাজারীবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) তানজিরুল হক চৌধুরী বলেন, ট্রিপল নাইনে সংবাদ পেয়ে সকাল সাড়ে ১০টায় সেখান থেকে নবজাতকের মরদেহটি উদ্ধার করা হয়। তিনি জানান, ওই এলাকার সিসিটিভি ক্যামেরায় দেখা গেছে, অজ্ঞাতনামা এক নারী ও এক পুরুষ মিলে সেখানে মাটি খুড়ে ওই নবজাতকে চাপা দিয়ে রেখে গেছে। বিষয়টি সিসিটিভি ক্যামেরায় দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশকে জানিয়েছেন।

পুলিশের এই কর্মকর্তা আরও বলেন, আমরা সিসিটিভি ফুটেজ দেখেছি। তবে এখনও সংশ্লিষ্ট ওই নারী-পুরুষকে শনাক্ত করা যায়নি। তাদের শনাক্ত করে আইনের আওতায় নিয়ে আসার চেষ্টা করা হচ্ছে। মৃত নবজাতকের ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

/এআইবি/এবি/এপিএইচ/
সম্পর্কিত
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
ডাকবাংলোতে মা ও দুই শিশুসন্তানের লাশ, কীভাবে হলো মৃত্যু?
জেলা পরিষদের ডাকবাংলোতে মা ও দুই শিশুর লাশ
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম