নির্দেশনার পরও মাস্ক পরছেন না মেট্রোরেলের বেশিরভাগ যাত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১১ জুন ২০২৫, ১৯:৩৫আপডেট : ১১ জুন ২০২৫, ২০:০০

করোনার সংক্রমণ এড়াতে যাত্রীদের মাস্ক পরার নির্দেশনা দিয়েছিল ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)। তবে মেট্রোরেল কর্তৃপক্ষের এই অনুরোধ মানছেন না বেশিরভাগ যাত্রী।

গত ৯ জুন এক বিজ্ঞপ্তিতে ডিএমটিসিএল জানায়—‘করোনার সংক্রমণ এড়াতে মেট্রোরেলে ভ্রমণকারী সম্মানিত যাত্রীসাধারণকে মাস্ক পরিধান করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হচ্ছে।’

এই নির্দেশনার  দুই দিন পার হলেও মেট্রোরেলের যাত্রীদের মাস্ক পরার আগ্রহ দেখা যাচ্ছে না।

বুধবার (১১ জুন) মেট্রোরেলের কয়েকটি স্টেশন ঘুরে দেখা গেছে, যাত্রীরা যেমন মাস্ক পরছেন না, তেমনই স্টেশনের সংশ্লিষ্ট কাউকেই যাত্রীদের মাস্ক পরার জন্য সতর্ক করতেও দেখা যায়নি। এমনকি মাইকে ঘোষণা দেওয়ার সুযোগ থাকলেও তা করা হচ্ছে না। স্টেশনের কোথাও মাস্ক পরার বিষয়ে কোনও বিজ্ঞপ্তি চোখে পড়েনি।

কাওরান বাজার মেট্রোরেল স্টেশনে মাস্ক ছাড়াই আসা যাত্রী মো. সাকলাইন বলেন, করোনা বাড়ায় মেট্রোরেল কর্তৃপক্ষ মাস্ক পরার কথা বলেছে, এটা জানি। কিন্তু আজকে মাস্ক আনা হয়নি।’

মাস্ক ছাড়াই পরিবার নিয়ে টিকিট কাটতে লাইনে দাঁড়িয়েছিলেন মো. তানভীর। মাস্ক পরার নির্দেশনার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘মেট্রোরেল কর্তৃপক্ষের এমন কোনও নির্দেশনা আছে বলে জানতাম না। আজই জানলাম। এখন থেকে মাস্ক পরে উঠবো।’

তবে কিছু যাত্রীকে মাস্ক পরার নিয়ম মানতে দেখা গেছে। তাদের একজন অ্যাডভোকেট মো. কাসেম বলেন, আমি শুনেছি মেট্রোরেলে মাস্ক পরার নিয়ম করা হয়েছে। দেশে করোনার সংক্রমণ বেড়ে যাচ্ছে। তাই নিজে থেকেই সতর্ক হয়ে মাস্ক পরে এসেছি। আমার বাচ্চাদেরও মাস্ক পরিয়ে এনেছি।’

উল্লেখ্য, গত ১১ দিনে ৫০ জন ব্যক্তি করোনা শনাক্ত হয়েছেন। এদিকে করোনাভাইরাস সংক্রমণের হার বেড়ে যাওয়ায় স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডা. মো. আবু জাফর এক সংবাদ সম্মেলনে ১১টি নির্দেশনা দেন।

মাস্ক ছাড়াই টিকিটের জন্য লাইনে দাঁড়িয়েছেন যাত্রীরা

জনসাধারণের জন্য করণীয়

১. জনসমাগম এড়িয়ে চলা এবং বাধ্যতামূলক মাস্ক ব্যবহার।

২. শ্বাসতন্ত্রের সংক্রমণ প্রতিরোধে নিয়মিত মাস্ক পরা।

৩. হাঁচি-কাশির সময় মুখ ঢেকে রাখা।

৪. ব্যবহৃত টিস্যু নিরাপদভাবে ফেলা।

৫. নিয়মিত ২০ সেকেন্ড ধরে সাবান-পানি বা স্যানিটাইজারে হাত ধোয়া।

৬. অপরিষ্কার হাতে চোখ-নাক-মুখ স্পর্শ না করা।

৭. আক্রান্তদের থেকে কমপক্ষে ৩ ফুট দূরত্ব বজায় রাখা।

সন্দেহভাজন রোগীদের জন্য পরামর্শ

১. উপসর্গ থাকলে বাড়িতে বিশ্রামে থাকা।

২. রোগীকে মাস্ক পরতে উৎসাহ দেওয়া।

৩. সেবাদানকারীদের মাস্ক ব্যবহার নিশ্চিত করা।

৪. প্রয়োজনে আইইডিসিআর (০১৪০১-১৯৬২৯৩) বা স্বাস্থ্য বাতায়ন (১৬২৬৩)-এ যোগাযোগ।

/জেডএ/এপিএইচ/এমওএফ/
সম্পর্কিত
যন্তর মন্তরে জমায়েত ঠেকাতে আজও বন্ধ দিল্লির ১৬ মেট্রো স্টেশন 
সিজেপির বিক্ষোভে উত্তাল দিল্লি, বন্ধ ১৬ মেট্রো স্টেশন
মেট্রোরেলের ৪ পিলারের বিয়ারিং প্যাড বদলের সুপারিশ উঠে এলো প্রতিবেদনে
সর্বশেষ খবর
বাংলাদেশের বিপক্ষে যে জার্সি দিয়ে নতুন ইতিহাস গড়তে যাচ্ছে অস্ট্রেলিয়া
বাংলাদেশের বিপক্ষে যে জার্সি দিয়ে নতুন ইতিহাস গড়তে যাচ্ছে অস্ট্রেলিয়া
যন্তর মন্তরে জমায়েত ঠেকাতে আজও বন্ধ দিল্লির ১৬ মেট্রো স্টেশন 
যন্তর মন্তরে জমায়েত ঠেকাতে আজও বন্ধ দিল্লির ১৬ মেট্রো স্টেশন 
সাধারণ মানুষের কষ্ট কোথায় গিয়ে থামবে?
সাধারণ মানুষের কষ্ট কোথায় গিয়ে থামবে?
৭ মিনিটের স্ট্রেস কমানোর ব্যায়াম
৭ মিনিটের স্ট্রেস কমানোর ব্যায়াম
সর্বাধিক পঠিত
জামায়াত এমপির বিয়ে আর কাবিনের গোমর ফাঁস করে দিলেন কাজী
জামায়াত এমপির বিয়ে আর কাবিনের গোমর ফাঁস করে দিলেন কাজী
হত্যাকাণ্ডের শিকার সেই শিক্ষিকার চার সন্তান নিয়ে দিশেহারা পরিবার
হত্যাকাণ্ডের শিকার সেই শিক্ষিকার চার সন্তান নিয়ে দিশেহারা পরিবার
আদালতে বিচার চলাকালে শিক্ষানবিশ নারী আইনজীবীর মাথা ফাটালেন বিচারক
আদালতে বিচার চলাকালে শিক্ষানবিশ নারী আইনজীবীর মাথা ফাটালেন বিচারক
মুক্তি পেয়েই যে বার্তা দিলেন রাহুল-প্রিয়াঙ্কা
মুক্তি পেয়েই যে বার্তা দিলেন রাহুল-প্রিয়াঙ্কা
‘সময় নষ্ট করবেন না’, শিক্ষার্থীদের বিক্ষোভে পুলিশি বলপ্রয়োগ নিয়ে আবেদন নাকচ সুপ্রিম কোর্টের
‘সময় নষ্ট করবেন না’, শিক্ষার্থীদের বিক্ষোভে পুলিশি বলপ্রয়োগ নিয়ে আবেদন নাকচ সুপ্রিম কোর্টের