রাজধানীতে ‘নগদ’ এজেন্টের কোটি টাকা ছিনতাই

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৪ জুন ২০২৫, ১৫:০৪ আপডেট : ১৪ জুন ২০২৫, ১৫:০৪

রাজধানীর উত্তরায় মোবাইল আর্থিক সেবা প্রতিষ্ঠান ‘নগদ’-এর ডিস্ট্রিবিউটরের এক প্রতিনিধির কাছ থেকে থেকে ১ কোটি ৮ লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগ উঠেছে।

জানা যায়, প্রতিদিনের কালেকশন জমা দেওয়ার জন্য ওই প্রতিনিধি মোটরসাইকেলে করে ব্যাংকে যাচ্ছিলেন। পথে অস্ত্রের মুখে জিম্মি করে তাকে গাড়িতে তুলে নিয়ে টাকা ছিনিয়ে নেওয়া হয়।

শনিবার (১৪ জুন) সকাল ৯টার আগে এ ঘটনা ঘটে। এ সংক্রান্ত একটি সিসিটিভি ফুটেজ সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।

সিসিটিভি ফুটেজে দেখা যায়, ভুক্তভোগী ব্যক্তি মোটরসাইকেলে করে যাচ্ছিলেন। এ সময় একটি কালো মাইক্রোবাস মোটরসাইকেলটির গতিরোধ করে। এরপর র‍্যাবের পোশাক পরা কয়েক ওই মাইক্রোবাস থেকে ব্যক্তি বেরিয়ে এসে ভুক্তভোগীকে ধড়ার চেষ্টা করে। ভুক্তভোগী ব্যক্তি দৌড় দিলে র‍্যাবের পোশাক পড়া ব্যক্তিরা তাকে ধাওয়া করে। একপর্যায়ে তারা তাকে ধরে ফেলে এবং মাইক্রোবাসে তুলে নিয়ে চলে যায়।

ভুক্তভোগী পুলিশকে জানিয়েছেন, ব্যাংকে টাকা জমা দিতে যাওয়ার পথে একটি কালো মাইক্রোবাসে করে আসা একদল ব্যক্তি তার পথরোধ করে। পরে টাকাভর্তি ব্যাগসহ তাকে গাড়িতে তুলে নেয়। এরপর ব্যাগটি ছিনিয়ে নিয়ে তাকে উত্তরার ১৭ নম্বর সেক্টরে ফেলে রেখে চলে যায়।

এ বিষয় জানতে চাইলে ঢাকা মহানগর পুলিশের উত্তরা বিভাগের অতিরিক্ত উপপুলিশ কমিশনার (এডিসি) আহম্মদ আলী বাংলা ট্রিবিউনকে বলেন, শনিবার সকালে ৯টার কিছুক্ষণ আগের ঘটনা এটি। এই চক্রটি একটি গাড়িতে করে আসে। আমরা বিষয়টি গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখছি। সিসি ক্যামেরার ফুটেজ দেখে জড়িতদের ধরতে পুলিশ সদস্যরা মাঠে কাজ করছেন।

/কেএইচ/এপিএইচ/
সম্পর্কিত
পাশে বসা দুই নারীর স্প্রেতে অজ্ঞান যুবক, হাতিয়ে নেন ১ লাখ ২৭ হাজার টাকা
যাত্রীর পকেট কেটে ৫০ হাজার টাকা চুরি, ধাওয়া করে ধরলো ট্রাফিক পুলিশ
ইজিবাইকের হুটের সূত্র ধরে ৪ বছর পর চালক হত্যার রহস্য উদ্ঘাটন
সর্বশেষ খবর
শিক্ষাপ্রতিষ্ঠানের ছাদে সৌরবিদ্যুৎ প্যানেল বসানোর উদ্যোগ
শিক্ষাপ্রতিষ্ঠানের ছাদে সৌরবিদ্যুৎ প্যানেল বসানোর উদ্যোগ
ভারতীয় এয়ার অ্যাম্বুলেন্সের জরুরি অবতরণ: যেসব প্রস্তুতি নিয়েছিল বিমানবন্দর কর্তৃপক্ষ
ভারতীয় এয়ার অ্যাম্বুলেন্সের জরুরি অবতরণ: যেসব প্রস্তুতি নিয়েছিল বিমানবন্দর কর্তৃপক্ষ
সৌদিতে নজরুলের মৃত্যুদণ্ডের খবর শুনে ফুফুর মৃত্যু, কী ঘটেছিল জানালেন বাবা-মা
সৌদিতে নজরুলের মৃত্যুদণ্ডের খবর শুনে ফুফুর মৃত্যু, কী ঘটেছিল জানালেন বাবা-মা
অ্যাপলের প্রথম ফোল্ডেবল ফোন বাজার আসার এক মিনিটেই সব সোল্ড আউট
অ্যাপলের প্রথম ফোল্ডেবল ফোন বাজার আসার এক মিনিটেই সব সোল্ড আউট
সর্বাধিক পঠিত
শাহজালাল বিমানবন্দরের এমন রূপ কেউ কখনও দেখেননি আগে 
শাহজালাল বিমানবন্দরের এমন রূপ কেউ কখনও দেখেননি আগে 
সেনা সদস্যদের জীবনমান আরও উন্নত করতে ‘ওয়ান র‍্যাংক ওয়ান পেনশন’ বাস্তবায়ন প্রক্রিয়াধীন
সাভার ক্যান্টনমেন্টে প্রধানমন্ত্রী  সেনা সদস্যদের জীবনমান আরও উন্নত করতে ‘ওয়ান র‍্যাংক ওয়ান পেনশন’ বাস্তবায়ন প্রক্রিয়াধীন
‘আমির হামজার মাহফিলে রাজনৈতিক ও উসকানিমূলক বক্তব্য যেন দেওয়া না হয়’
‘আমির হামজার মাহফিলে রাজনৈতিক ও উসকানিমূলক বক্তব্য যেন দেওয়া না হয়’
‘আমি সাধারণ বিদেশি নই’: দেশ ছাড়ার নোটিশকে চ্যালেঞ্জ নায়ক ইমরান খানের
‘আমি সাধারণ বিদেশি নই’: দেশ ছাড়ার নোটিশকে চ্যালেঞ্জ নায়ক ইমরান খানের
প্রতিমন্ত্রী ইশরাকের বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া হচ্ছে? যা বললেন ডিবি প্রধান
প্রতিমন্ত্রী ইশরাকের বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া হচ্ছে? যা বললেন ডিবি প্রধান