পরিবেশ-প্রকৃতি রক্ষার আহ্বানে উদীচীর বর্ষাবরণ

ঢাবি প্রতিনিধি
১৫ জুন ২০২৫, ১৪:৩৪আপডেট : ১৫ জুন ২০২৫, ১৪:৩৪

আষাঢ়ের প্রথম দিনে পরিবেশ-প্রকৃতির রক্ষার আহ্বান জানিয়ে বাংলাদেশের অন্যতম সুন্দর ঋতু বর্ষাকে বরণ করে নিয়েছে উদীচী শিল্পীগোষ্ঠী। রবিবার (১৫ জুন) সকাল সাড়ে ৭টায় বাংলা একাডেমির নজরুল মঞ্চে অনুষ্ঠান শুরু হয়। নাচ, গান, আবৃত্তি, বর্ষাকথনসহ অন্যান্য আয়োজনের মাধমে সাড়ে ১১টায় শেষ হয় বর্ষাবরণ উৎসব।

এবারও উদীচীর বর্ষাবরণ উৎসবের প্রতিপাদ্য ছিল ‘দেখো পান্থকুঞ্জ জেগে আছে, হত্যা হলে একটি বৃক্ষ, লড়াই হবে তোমার সাথে।’

বর্ষাবরণ উৎসবে উদীচীর কেন্দ্রীয় সাধারণ সম্পাদক জামশেদ আনোয়ার তপন বলেন, ‘বর্ষা উৎসব করার প্রধান একটি উদ্দেশ্য হলো, আমাদের দেশে পরিবেশ ও প্রকৃতির ওপর যে আগ্রাসী নিপীড়ন চালানো হচ্ছে, উন্নয়নের নামে বন ও পরিবেশ ধ্বংস করা হচ্ছে তার বিরুদ্ধে সোচ্চার প্রতিবাদ করা।’

তপন আরও যোগ করেন, ‘যারা ক্ষমতায় থাকে তাদের কাছে উন্নয়নের দর্শনটা অন্যরকম। তারা উন্নয়ন বলতে বোঝে ইট, পাথর, বড় বড় অট্টালিকা। ঢাকা শহরে যে পরিমাণ উদ্যান থাকা দরকার তার ১০ ভাগও নেই। আমরা এ অনুষ্ঠান থেকে পরিবেশের বিপক্ষে যেসব নিপীড়ন তার বিরুদ্ধে সোচ্চার প্রতিবাদ জানাই।’

/আরকে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে