ঈদুল আজহায় জরুরি পুলিশি সেবা পেতে প্রায় ১৪ হাজার কল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৫ জুন ২০২৫, ১৭:৫৫আপডেট : ১৫ জুন ২০২৫, ১৭:৫৫

ঈদুল আজহায় জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোন সার্ভিসে ১৩ হাজার ৮৩১ ব্যক্তি কল করেছেন। গত ৫ থেকে ১৩ জুন ছুটিকালীন সময়ে এসব কল এসেছে। পরে খোঁজ নিয়ে তাদের সমস্যা সমাধান করেছে পুলিশ।

রবিবার (১৫ জুন) বিকালে ৯৯৯-এর মিডিয়া বিভাগের পক্ষ থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়েছে, ঈদুল আজহায় এবার গত ৯ দিনে অনেক কল এসেছে। তার মধ্যে জরুরি পুলিশি সেবা পাওয়ার জন্য ১৩ হাজার ৮৩১ জন, অ্যাম্বুলেন্স সেবা পেতে ৯৯৩ জন, ফায়ার সার্ভিসের সেবার জন্য ৭৯৫ জন এবং অন্যান্য জরুরি সেবার জন্য ১৫ হাজার ৬১৯ জন কল করেছেন।

আরও জানানো হয়েছে, ঈদুল আজহাসংক্রান্ত কলে মোট ১ হাজার ২৭১ জন কলারকে বিভিন্ন সেবা দেওয়া হয়েছে। এর মধ্যে রয়েছে হাটে চাঁদাবাজি, রাস্তায় চাঁদাবাজি, নদীতে চাঁদাবাজি, জোর করে পশু অন্য হাটে নিয়ে যাওয়া, অজ্ঞান-মলম পার্টি এবং শব্দদূষণ-সংক্রান্ত অভিযোগ।

তবে যে বিষয়গুলোতে বেশি সেবা দেওয়া হয়েছে তার মধ্যে মারামারিসংক্রান্ত ৪ হাজার ১০২টি, বিভিন্ন কারণে কাউকে আটকে রাখা সংক্রান্ত বিষয়ে ১ হাজার ২১৪টি, ইমার্জেন্সি অ্যাম্বুল্যান্স সেবা ১ হাজার ৬২টি এবং বিভিন্ন ধরনের সন্ত্রাসী কার্যক্রম সম্পর্কে ৯৯২টি।

/কেএইচ/আরকে/
সম্পর্কিত
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
কিশোর গ্যাং ধরে তাবলীগে পাঠাবো: পুলিশ সুপার
ইউনিয়ন কক্ষে কোটি টাকা, ক্যাম্পাসে শয়নকক্ষ; কলকাতার কলেজে তোলপাড়
সর্বশেষ খবর
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী