বাড্ডায় সন্ত্রাসীদের গুলিতে আহত ব্যবসায়ীর মৃত্যু

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৫ জুন ২০২৫, ১৮:১৫আপডেট : ১৫ জুন ২০২৫, ১৮:১৫

রাজধানীর বাড্ডায় সন্ত্রাসীদের গুলিতে আহত ব্যবসায়ী আনোয়ার হোসেনের (৪০) মৃত্যু হয়েছে। রবিবার (১৫ জুন) দুপুর সোয়া ১টায় ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. ফারুক এ তথ্য জানান।

আনোয়ারের গ্রামের বাড়ি বরিশালের হিজলা উপজেলায়। বর্তমানে পরিবার নিয়ে বাড্ডার আনন্দ নগর এলাকায় থাকতেন।

আনোয়ারের স্বজনরা জানান, গত ৮ মে রাত আনুমানিক ১১টার দিকে বাড্ডার ভূঁইয়া বাড়ি টেকপাড়া এলাকায় সন্ত্রাসীরা আনোয়ারকে পথরোধ করে মারধর করে এবং পেটে গুলি করে।

নিহতের খালাতো ভাই আব্দুল জব্বার বলেন, আনোয়ার আগে কাপড়ের ব্যবসা করতেন। বর্তমানে ওই ব্যবসা বাদ দিয়ে এলাকায় নির্মাণ সামগ্রীর ঠিকাদারি করতেন। তার সঙ্গে সবসময় মোটা অংকের টাকা থাকতো। ঘটনার পরে লোকজন তাকে উদ্ধার করে ওই রাতেই ঢামেক হাসপাতালে নিয়ে যায়। সেখানে তার অবস্থার অবনতি হলে বেসরকারি একটি হাসপাতালে নেওয়া হয়। কয়েক হাসপাতালে চিকিৎসা নিয়ে গত ১২ জুন পুনরায় তাকে ঢামেক হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ দুপুরে তিনি মারা যান।

মো. ফারুক বলেন, মরদেহটি ময়নাতদন্তের ঢামেক হাসপাতাল মর্গে রাখা হয়েছে। বিষয়টি আমরা সংশ্লিষ্ট থানাকে জানিয়েছি।

/এআইবি/কেএইচ/আরকে/
সম্পর্কিত
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
ঈদের ছুটিতে রাজধানীতে ১৫ জনের অস্বাভাবিক মৃত্যু
রাজধানীতে পশু কোরবানি দিতে গিয়ে আহত ১৩০
সর্বশেষ খবর
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের