তাণ্ডব সিনেমা পাইরেসি: গ্রেফতার তিন আসামি রিমান্ডে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৮ জুন ২০২৫, ১৮:২২আপডেট : ১৮ জুন ২০২৫, ১৮:২২

তাণ্ডব সিনেমা পাইরেসির অভিযোগে করা মামলায় গ্রেফতার তিন আসামির দুদিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। 

বুধবার (১৮ জুন) ঢাকার অতিরিক্ত মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জাকির হোসাইনের আদালত শুনানি শেষে এ আদেশ দেন। 

আসামিরা হলেন—ইউটিউবার টিপু সুলতান, একটি অনলাইন পোর্টালের মালিক সাদি সাদ ওরফে সাগর ও হল অপারেটর সাজেদুল ইসলাম।

এদিন তাদের আদালতে হাজির করা হয়। এরপর মামলার তদন্তকারী কর্মকর্তা ডিবি পুলিশের উপপরিদর্শক রফিকুল ইসলাম তাদের সাত দিনের রিমান্ডে নিতে আবেদন করেন। শুনানি শেষে আদালত তাদের দুদিনের রিমান্ড মঞ্জুর করেন। এর আগে তাদের গ্রেফতার করে গোয়েন্দা পুলিশ ডিবির সাইবার বিভাগ।

মামলার সূত্রে জানা গেছে, প্রযোজক শাহরিয়ার শাকিল বাদী হয়ে বনানী থানায় মামলাটি করেন। মামলায় উল্লেখ করা হয়, গত ৪ জুন তার সিনেমাটি কতিপয় ব্যক্তি ইউটিউব, টেলিগ্রাম, ফেসবুক এবং বিভিন্ন লিংকে পাইরেসির মাধ্যমে প্রচার করে। তারা কিছু এইচডি ভিডিও ক্লিপ পাইরেসি করে প্রচার করলে তিনি (প্রযোজক) কিছু অজ্ঞাতনামা নামে লিংক উল্লেখসহ মামলাটি দায়ের করেন। পরে মামলাটি ডিবির কাছে হস্তান্তর করা হয়।

/এনএইচ/এমকেএইচ/
সম্পর্কিত
শিশু রামিসা হত্যা মামলাআসামিপক্ষের আইনজীবী নিয়ে সমালোচনা, যা বললেন মূসা কালিমুল্লাহ
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
রামিসা হত্যা: সর্বোচ্চ সাজা চায় রাষ্ট্রপক্ষ, লঘুদণ্ডের দাবি আসামিপক্ষের
সর্বশেষ খবর
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
একদিনে হামে আরও ৪ মৃত্যু
একদিনে হামে আরও ৪ মৃত্যু
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী