মোহাম্মদপুরে সাঁড়াশি অভিযানে গ্রেফতার ১৮

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২০ জুন ২০২৫, ১৭:৩৮আপডেট : ২০ জুন ২০২৫, ১৭:৪১

রাজধানীর মোহাম্মদপুর এলাকায় সাঁড়াশি অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত ১৮ জনকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৯ জুন) দিনব্যাপী ওই অভিযান চালানো হয়। শুক্রবার (২০ জুন) ঢাকা মেট্রোপলিটন পুলিশের মোহাম্মদপুর জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) এ কে এম মেহেদী হাসান এ তথ্য জানান।

গ্রেফতার ব্যক্তিরা হলো– রিয়াজ (৩২), বিল্লাল (৩৫), সাব্বির (৩৫), কাশেম (২৩), শিশু (৪২), শাকিল (২১), আব্দুর রহমান (২১), সুজন (২৪), রতন (২২), আরিফ (৩০), সারোয়ার (২৮), জিহাদ (২৩), মেহেদী (৩০), মহিউদ্দিন (৩০), রানা (২৪), হিরা (২৭), হাসিবুর রহমান (২৫) ও প্রিয়াঙ্কা (২৫)।

মেহেদী হাসান বলেন, বৃহস্পতিবার দিনব্যাপী মোহাম্মদপুর এলাকায় সাঁড়াশি অভিযান চালিয়ে ১৮ জনকে গ্রেফতার করেছে মোহাম্মদপুর থানা-পুলিশ। তাদের মধ্যে ডাকাতির প্রস্তুতি মামলায় চার জন, ওয়ারেন্টভুক্ত চার জন, মাদক মামলায় সাত জন, খুনের মামলায় একজন, ডিএমপির মামলায় দুই জন আসামি রয়েছে।

গ্রেফতার ব্যক্তিদের আদালতে পাঠানো হয়েছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।

/কেএইচ/আরকে/
সম্পর্কিত
কিশোর গ্যাং ধরে তাবলীগে পাঠাবো: পুলিশ সুপার
২ সহযোগীসহ মোহাম্মদপুরের ছিনতাইকারী আকাশ গ্রেফতার
রাজধানীতে আওয়ামী মৎস্যজীবী লীগ নেতা গ্রেফতার
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম