পুলিশের লাঠিচার্জের পর আবারও শিক্ষার্থীদের সড়কে অবস্থান

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২১ জুন ২০২৫, ১২:৫৫আপডেট : ২১ জুন ২০২৫, ১২:৫৫

ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ইউআইইউ) ২৬ শিক্ষার্থীর বহিষ্কারাদেশ প্রত্যাহারের দাবিতে আন্দোলনে পুলিশের লাঠিচার্জের পর আবারও রাজধানীর নতুন বাজার সড়ক অবরোধ করেছেন শিক্ষার্থীরা। ঘটনার প্রতিবাদে তাদের সঙ্গে যুক্ত হন অন্য বেসরকারি বিশ্ববিদ্যালয়ের কয়েকজন শিক্ষার্থী। এতে এই সড়কে যান চলাচল পুরোপুরি বন্ধ হয়ে গেছে।

শনিবার (২১ জুন) সকাল ৮টার পর ইউআইইউ শিক্ষার্থীরা সড়কে যান চলাচল বন্ধ করে অবস্থান কর্মসূচি শুরু করেন। এর কিছুক্ষণ পর পুলিশ সেখানে অবস্থান নেয়। পুলিশ শিক্ষার্থীদের সরে যেতে অনুরোধ করে। কিন্তু দাবি না আদায় হওয়া পর্যন্ত সড়ক ছাড়বেন না বলে জানান শিক্ষার্থীরা। পরে বেলা ১১টায় লাঠিচার্জ করে শিক্ষার্থীদের সড়ক থেকে সরিয়ে দেয় পুলিশ। এতে কয়েকজন শিক্ষার্থী আহত হন, তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ ঘটনার কিছুক্ষণ পর শিক্ষার্থীরা আবার একত্রিত হয়ে সড়কে নামেন এবং সড়ক অবরোধ করে রাখেন। এতে ওই এলাকায় তীব্র যানজট ও জনভোগান্তি দেখা দিয়েছে। পুরো নতুন বাজার সড়কে যান চলাচল বন্ধ হয়ে গেছে। সকাল থেকে রামপুরা, বাড্ডা, প্রগতি সরণি ও তেজগাঁও রেলগেট এলাকায় ব্যাপক যানজট দেখা গেছে। অফিসগামী মানুষ, স্কুলের শিক্ষার্থী ও রোগীবাহী অ্যাম্বুলেন্স চলাচল ব্যাহত হচ্ছে।

ভুক্তভোগীরা জানান, সকাল থেকে এক জায়গায় দাঁড়িয়ে থাকতে হচ্ছে। বিকল্প রুটেও গাড়ি গড়াচ্ছে না। হেঁটে গন্তব্যে যাওয়ার চেষ্টা করছেন অনেকেই।

এদিকে আন্দোলনকারীরা জানিয়েছেন, তাদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন ও অবরোধ কর্মসূচি চলবে।

/জেডএ/আরকে/
সম্পর্কিত
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কিশোর গ্যাং ধরে তাবলীগে পাঠাবো: পুলিশ সুপার
সর্বশেষ খবর
বিচার বিলম্বে যত নাটকীয় চেষ্টা সোহেল ও তার স্ত্রীর
রামিসা ধর্ষণ-হত্যা মামলাবিচার বিলম্বে যত নাটকীয় চেষ্টা সোহেল ও তার স্ত্রীর
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের