ইউআইইউ শিক্ষার্থীদের অবস্থান কর্মসূচি প্রত্যাহার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২১ জুন ২০২৫, ১৯:৫২আপডেট : ২১ জুন ২০২৫, ১৯:৫২

পাঁচ দফা দাবিতে চলমান আন্দোলন সাময়িকভাবে স্থগিত করেছেন ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ইউআইইউ) শিক্ষার্থীরা।

শনিবার (২১ জুন) সন্ধ্যা ৬টার দিকে সংবাদ সম্মেলনে তারা অবস্থান কর্মসূচি প্রত্যাহারের ঘোষণা দিলে রাজধানীর নতুনবাজার মোড়ে যান চলাচল স্বাভাবিক হতে শুরু করে।

সংবাদ সম্মেলনে শিক্ষার্থী প্রতিনিধি ফয়সাল জানান, ‘রাত ৮টার মধ্যে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ যদি বহিষ্কারাদেশ প্রত্যাহার না করে, তাহলে আমরা আরও কঠোর কর্মসূচিতে যাবো।’

তিনি আরও জানান, রবিবার (২২ জুন) সারা দেশে বিক্ষোভ কর্মসূচি পালন ও নতুনবাজার মোড়ে আমরণ অনশন শুরু করা হবে।

এর আগে সকাল সাড়ে ৮টার দিকে বহিষ্কারাদেশ প্রত্যাহারসহ পাঁচ দফা দাবিতে নতুনবাজার মোড়ে সড়ক অবরোধ করে আন্দোলনে নামেন ইউআইইউ শিক্ষার্থীরা। এতে সড়কটিতে যান চলাচল বন্ধ হয়ে দুর্ভোগে পড়েন সাধারণ যাত্রীরা।

পরে বেলা ১১টার দিকে শিক্ষার্থীদের সরিয়ে দিতে চেষ্টা করে ভাটারা থানা পুলিশ। আন্দোলনকারীদের দাবি, পুলিশের অভিযানে বেশ কয়েকজন শিক্ষার্থী আহত হয়েছেন। কিছু সময়ের জন্য ছত্রভঙ্গ হলেও পরে শিক্ষার্থীরা পুনরায় সড়ক অবরোধে ফিরে আসেন।

/জেডএ/আরআইজে/
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
আদাবরে ঢাবি শিক্ষার্থী অপহরণের ঘটনায় গ্রেফতার ৯
সর্বশেষ খবর
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের