ঢামেকে ওসিসির বাথরুমের ভেন্টিলেটর ভেঙে পালিয়েছে কিশোরী

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
২২ জুন ২০২৫, ১১:৪৩আপডেট : ২২ জুন ২০২৫, ১১:৪৩

ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের ওয়ান স্টপ ইমারজেন্সি সেন্টারের (ওসিসি) বাথরুমের ভেন্টিলেটর ভেঙে এক কিশোরী পালিয়ে গেছে। শনিবার (২১ জুন) বিকাল ৫টার দিকে এ ঘটনা ঘটে। পরে ওয়ান স্টপ ইমারজেন্সি (ওসিসি) থেকে বিষয়টি খিলগাঁও থানায় জানানো হয়।

ওয়ান স্টপ ইমারজেন্সি সেন্টারের (ওসিসি) চিকিৎসক ডা. তইয়‍্যাবা সুলতানা বলেন, শুক্রবার খিলগাঁও থানা পুলিশ ওই কিশোরীকে আমাকদের এখানে ভর্তি করে যায়। এর পরের দিন শনিবার বিকাল বাথরুমে গিয়ে দীর্ঘ সময় পরও বের না হলে আমরা বিকল্প উপায়ে দরজা খুলে ভেতরে গিয়ে দেখি বাথরুমের ভেন্টিলেটর ভেঙে সে পালিয়ে গেছে। পরে আমরা বিষয়টি খিলগাঁও থানায় জানাই।

খিলগাঁও থানার উপ-পরিদর্শক (এসআই) আবু সায়েম বলেন, ‘শুক্রবার খিলগাঁও থানায় একটি অপহরণ মামলা দায়ের হয়। মামলার পরিপ্রেক্ষিতে আমরা ওই কিশোরীকে পাশের বাড়ি থেকে উদ্ধার করি। পরে শারীরিক পরীক্ষার জন্য তাকে ঢামেকে হাসপাতালে পাঠানো হয়। শনিবার সন্ধ্যায় জানতে পারি, সে হাসপাতাল থেকে পালিয়ে গেছে। এ ঘটনায় থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।’

পুলিশ জানিয়েছে, ওই কিশোরীর পাশের বাসার এক যুবকের সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। কয়েকদিন আগে সে ওই যুবকের বাসায় চলে যায়। সেখান থেকে তাকে উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়। পরে আবারও সে ওই যুবকের বাসায় চলে যায়। 

এ নিয়ে কিশোরীর বাবা ও ভাই থানায় এসে ওই যুবক ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে অপহরণের অভিযোগে মামলা দায়ের করেন। এসআই আবু সায়েম বলেন, ‘মামলার পরই আমরা ওই কিশোরীকে উদ্ধার করি এবং ফরেনসিক পরীক্ষার জন্য হাসপাতালে পাঠাই।’

/এআইবি/কেএইচ/ইউএস/
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
মেঘলা আকাশ আর বৃষ্টির পূর্বাভাস ঢাকায়, কমতে পারে গরম
সর্বশেষ খবর
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের