আর্থিক-বুদ্ধিবৃত্তিক দুর্নীতিবাজদের বিচারের মুখোমুখি করার আহ্বান অ‍্যাটর্নি জেনারেলের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২২ জুন ২০২৫, ২১:২০আপডেট : ২২ জুন ২০২৫, ২১:২০

বিচার বিভাগে আর্থিক ও বুদ্ধিবৃত্তিক দুর্নীতি দূর করতে এবং এসব অপরাধের সঙ্গে যারা জড়িত, তাদেরকে জুডিশিয়াল কাউন্সিলের মুখোমুখি করার আহ্বান জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান।

রবিবার (২২ জুন) রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেলে ‘ন‍্যাশনাল জুডিশিয়াল ইন্ডিপেন্ডেনস অ্যান্ড এফিসিয়েন্সি’ শীর্ষক সেমিনারে তিনি এ আহ্বান জানান।

অ‍্যাটর্নি জেনারেল বলেন, এই সরকারের সময় রাতের বেলায় মোমবাতি জ্বালিয়ে বিচার করা হচ্ছে না। বিগত ১০ মাসে একটি গুমের ঘটনাও ঘটেনি। ক্রসফায়ার হয়নি। মামলায় সুনির্দিষ্ট অভিযোগ ছাড়া কোনও আসামিকে গ্রেফতার করা হয়নি। কিন্তু এগুলো বিগত সরকারের সময়ে অহরহ হয়েছে।

প্রধান উপদেষ্টাকে উদ্দেশ করে তিনি বলেন, আপনি সারা দেশে ঘুরে ঘুরে সব কিছুই দেখেছেন। আপনি একটা সভ্য সমাজ গড়তে চাচ্ছেন। আপনার এসব চাওয়াকে ইতিবাচক হিসেবে দেখছি।

তিনি আরও বলেন, জুলাই-আগস্টের শহীদ মুগ্ধসহ হাজারো শহীদের ময়নাতদন্ত করা হয়নি। এগুলো ভেবে দেখবেন।

এসময় অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা, প্রধান বিচারপতি, সুপ্রিম কোর্টের উভয় বিভাগের বিচারপতিসহ সুপ্রিম কোর্ট বারের নেতারা উপস্থিত ছিলেন।

/বিআই/এপিএইচ/
সম্পর্কিত
জালিয়াতি রোধে অ্যাটর্নি জেনারেল অফিসের পাঁচ নির্দেশনা
‘আদ-দ্বীনের ঘটনায় অ্যাটর্নি জেনারেলের পরামর্শে পরবর্তী পদক্ষেপ’
সুপ্রিম কোর্টের একটি ভবন থেকে হাইকোর্ট-কর্মচারীর মরদেহ উদ্ধার
সর্বশেষ খবর
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের