‘বায়ুমান পরিমাপে ডিএনসিসির প্রতিটি ওয়ার্ডে মনিটরিং যন্ত্র বসানো হবে’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৩ জুন ২০২৫, ১৯:৪১আপডেট : ২৩ জুন ২০২৫, ১৯:৪১

প্রকল্পের আওতায় সক্রিয়ভাবে বায়ুমান পরিমাপ করতে প্রতিটি ওয়ার্ডে ধাপে ধাপে এয়ার কোয়ালিটি মনিটরিং যন্ত্র বসানো হবে বলে জানিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মোহাম্মদ এজাজ।

সোমবার (২৩ জুন) ঢাকা উত্তর সিটি করপোরেশন মিলনায়তনে আয়োজিত ‘এয়ার কোয়ালিটি মনিটরিং’ শীর্ষক দুই দিনব্যাপী কর্মশালার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মোহাম্মদ এজাজ বলেন, ইতোমধ্যে ডিএনসিসির ১০টি অঞ্চলের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে এ যন্ত্র স্থাপন করা হয়েছে এবং তা সক্রিয়ভাবে বায়ুমান পরিমাপ করছে।

তিনি আরও বলেন, একটি গবেষণা প্রকল্পের মাধ্যমে ডিএনসিসির আওতাধীন এলাকাগুলোর বায়ুমান নিয়মিতভাবে পরিবীক্ষণ করা হচ্ছে।

প্রকল্পটি ‘ভাইটাল স্ট্র্যাটেজি’র আর্থিক সহায়তা এবং প্রকৃতি সংরক্ষণ ব্যবস্থাপনা সংস্থা ‘নেচার কনজারভেশন ম্যানেজমেন্টের’ কারিগরি সহায়তায় বাস্তবায়িত হচ্ছে। প্রকল্পের আওতায় সেন্সরভিত্তিক যন্ত্রের মাধ্যমে পিএম২.৫ (বায়ুতে থাকা অতি ক্ষুদ্র কণা) এবং নাইট্রোজেন ডাই অক্সাইডের মতো দূষণ উপাদান পরিমাপ করা হচ্ছে।

বর্তমানে ডিএনসিসির বিভিন্ন এলাকায় যেমন- উত্তরা, মোহাম্মদপুর, কাচকুড়া, ওয়ার্ড কাউন্সিলর কার্যালয়, কমিউনিটি সেন্টার ও অঞ্চল কার্যালয়ের ছাদে বায়ুমান পর্যবেক্ষণ কেন্দ্র স্থাপন করা হয়েছে।

ঢাকাকে একটি জলবায়ু সহনশীল নগর হিসেবে গড়ে তোলা হবে বলে জানান ডিএনসিসি প্রশাসক।

তিনি বলেন, ঢাকাকে একটি জলবায়ু সহনশীল ও পরিবেশবান্ধব শহর হিসেবে গড়ে তুলতে হবে। এ লক্ষ্যে ডিএনসিসি সর্বাত্মকভাবে কাজ করে যাচ্ছে।

তিনি আরও জানান, আসন্ন বর্ষা মৌসুমে ডিএনসিসি এলাকায় ৩ থেকে ৫ লাখ গাছ রোপণ করা হবে এবং প্রতিটি ওয়ার্ডে ছোট ছোট সবুজ অঞ্চল গড়ে তোলা হবে। এছাড়া, লেক ও খালের পাড়ে সবুজায়নের কাজ অব্যাহত রয়েছে বলেও উল্লেখ করেন প্রশাসক।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ আসাদুজ্জামানসহ ডিএনসিসির অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা।

 

/জেডএ/এপিএইচ/
সম্পর্কিত
দিয়াবাড়ি অস্থায়ী পশুর হাটে ক্ষয়ক্ষতি নিরূপণে ডিএনসিসির কমিটি গঠন
ডেঙ্গু প্রতিরোধে প্রধানমন্ত্রীর ৪৮ ঘণ্টার আল্টিমেটাম শেষ, অগ্রগতি কতটা
সড়কে কোরবানির বর্জ্য: প্রধানমন্ত্রীর নির্দেশে দুই সিটি কর্মকর্তা বরখাস্ত
সর্বশেষ খবর
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান