মোহাম্মদপুরে পাটালি গ্রুপের দুই শীর্ষ সন্ত্রাসী গ্রেফতার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৪ জুন ২০২৫, ১৬:৩৪আপডেট : ২৪ জুন ২০২৫, ১৬:৩৪

রাজধানীর মোহাম্মদপুরে কুখ্যাত ‘পাটালি গ্রুপের’ দুই শীর্ষ সন্ত্রাসী ইয়াসিন ও শরীফকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (২৩ জুন) তাদের গ্রেফতার করা হয়। একই সঙ্গে বিভিন্ন মামলায় আরও ১৪ জনকে গ্রেফতার করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেন মোহাম্মদপুর জোনের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) জুয়েল রানা। তিনি জানান, রায়েরবাজার বোটঘাট এলাকা থেকে অস্ত্রসহ ইয়াসিন এবং কাদিরাবাদ থেকে আত্মগোপনে থাকা শরীফকে গ্রেফতার করা হয়। শরীফের দেখানো মতে, খালপাড় এলাকা থেকে একটি চাপাতিও উদ্ধার করা হয়।

এর আগে, ১৪ মে জাফরাবাদে কথা কাটাকাটির জেরে পাটালি গ্রুপের হামলায় এক পরিবারের ৬ সদস্য আহত হন। ওই ঘটনায় দায়ের করা মামলায় পুলিশ ইতোমধ্যে গ্রুপটির আরও কয়েকজনকে গ্রেফতার করেছে।

পুলিশ জানিয়েছে, অভিযুক্তদের সিসিটিভি ফুটেজ দেখে শনাক্ত করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে রিমান্ডের আবেদন করা হয়েছে।

একই রাতে দ্রুত বিচার, সন্ত্রাস ও দস্যুতা আইনে আরও ১৪ জনকে গ্রেফতার করা হয়, যাদের মধ্যে ৭ জন দ্রুত বিচার, ৪ জন পরোয়ানাভুক্ত, ৩ জন এজাহারভুক্ত আসামি। তাদের আদালতে পাঠানো হয়েছে।

পুলিশ জানিয়েছে, পাটালি গ্রুপের বাকি সদস্যদের গ্রেফতারে অভিযান অব্যাহত আছে।

/এবি/এমএস/
সম্পর্কিত
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বশেষ খবর
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
একদিনে হামে আরও ৪ মৃত্যু
একদিনে হামে আরও ৪ মৃত্যু
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী