মাদক আর দুর্নীতি দেশের বড় শত্রু: স্বরাষ্ট্র উপদেষ্টা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৫ জুন ২০২৫, ১৭:৩১আপডেট : ২৫ জুন ২০২৫, ১৭:৩১

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, মাদক এবং দুর্নীতি দেশের বড় শত্রু। শুধু নিরাময় কেন্দ্র করে মাদক সমস্যার সমাধান করা যাবে না। মাদক যেন বাইরে থেকে দেশে ঢুকতে না পারে সেই ব্যবস্থা করতে হবে। মাদকের সঙ্গে কোনও বাহিনীর কেউ জড়িত থাকলে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে।

বুধবার (২৫ জুন) সচিবালয়ে মাদকদ্রব্যের অপব্যবহার ও পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস উপলক্ষে আয়োজিত বৈঠক শেষে স্বরাষ্ট্র উপদেষ্টা এ কথা বলেন।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, প্রতিবেশী দেশ ভারতে কিছু ছোট কটেজ ইন্ডাস্ট্রি আছে। শুধু বাংলাদেশে পাচার করার জন্যই ভারতে ফেনসিডিল তৈরি হয়। যদিও তাদের কাছে জানতে চাইলে তারা অস্বীকার করে।

আরেক প্রতিবেশী দেশ মিয়ানমারের ইয়াবা সবচেয়ে বেশি আসে বাংলাদেশে। অন্য দেশের একটি বাহিনীর ঘর-সংসারই চলে ইয়াবা বিক্রির টাকা দিয়ে। এটা বন্ধ করার চেষ্টা করছি, তবে খুব যে সফল হয়েছি তা নয়। দেশে এখন অনেক বদি। তাদের কীভাবে ধরা যায় সে চেষ্টা করছি। তিনি বলেন, যেভাবেই হোক সমাজ থেকে মাদক উচ্ছেদ করতে হবে।

/জেইউ/এমএস/
সম্পর্কিত
পুলিশের ভাবমূর্তি কোনোভাবে ক্ষুণ্ণ করা যাবে না: স্বরাষ্ট্রমন্ত্রী
মব কালচারের দিন শেষ: স্বরাষ্ট্রমন্ত্রী
আইনশৃঙ্খলা বাহিনীর নিরপেক্ষ ভূমিকায় নির্বাচন প্রশংসিত: স্বরাষ্ট্র উপদেষ্টা  
সর্বশেষ খবর
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান