১৬ বছরে শিক্ষক নিয়োগে অনিয়ম তদন্তে তথ্য চেয়েছে ঢাবি প্রশাসন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৬ জুন ২০২৫, ১২:৫৬আপডেট : ২৬ জুন ২০২৫, ১২:৫৬

ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) ২০০৯ থেকে ২০২৪ সালের আগস্ট পর্যন্ত ১৬ বছরে অর্থাৎ আওয়ামী লীগের শাসনামলে কোনও শিক্ষক নিয়োগ ও পদোন্নতি সংক্রান্ত অনিয়মের অভিযোগ থাকলে তা লিখিত আকারে দেওয়ার আহ্বান জানিয়েছে তদন্ত কমিটি।

বৃহস্পতিবার (২৬ জুন) ঢাকা বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতরের উপপরিচালক ফররুখ মাহমুদ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ বিষয়ে জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা বিশ্ববিদ্যালয়ে ২০০৯ থেকে ২০২৪ সালের আগস্ট মাস পর্যন্ত শিক্ষক নিয়োগ ও পদোন্নতি সংক্রান্ত কোনও অনিয়ম হয়ে থাকলে তা খতিয়ে দেখার লক্ষ্যে বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট গত ১৭ মার্চ ২০২৫ তারিখে একটি তদন্ত কমিটি গঠন করেছে।

এতে আরও বলা হয়, উল্লিখিত সময়ে শিক্ষক নিয়োগ বা পদোন্নতির ক্ষেত্রে কারও কাছে কোনও সুনির্দিষ্ট অভিযোগ থাকলে তথ্য-প্রমাণসহ তা লিখিত আকারে আগামী ২৫ জুলাইয়ের মধ্যে তদন্ত কমিটির সদস্য-সচিব ভারপ্রাপ্ত রেজিস্ট্রার বরাবর দাখিল করার জন্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষকসহ সকলের প্রতি অনুরোধ জানানো হয়েছে।

/এমএস/
সম্পর্কিত
বেসরকারি মাদ্রাসা-কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানে অনলাইনে বদলির সুযোগ 
শিক্ষা ও গবেষণায় নিজেদের অবস্থান তুলে ধরলো ঢাবি
ঢাবিকে ‘কোচিং সেন্টার’ বলায় ক্ষুব্ধ সাদা দল, আন্দোলনের হুঁশিয়ারি
সর্বশেষ খবর
বিচার বিলম্বে যত নাটকীয় চেষ্টা সোহেল ও তার স্ত্রীর
রামিসা ধর্ষণ-হত্যা মামলাবিচার বিলম্বে যত নাটকীয় চেষ্টা সোহেল ও তার স্ত্রীর
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের