বার কাউন্সিলের লিখিত পরীক্ষায় বহিষ্কার ৭৫, তিন জনকে সাজা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৮ জুন ২০২৫, ১৭:৩৫আপডেট : ২৮ জুন ২০২৫, ২১:২০

আইনজীবী তালিকাভূক্তির লিখিত পরীক্ষার কেন্দ্রে মোবাইল ফোন সঙ্গে রাখা ও নকল করার অপরাধে ৭৫ জনকে বহিষ্কার করেছে বাংলাদেশ বার কাউন্সিল। এছাড়া মিরপুরের শহীদ পুলিশ স্মৃতি স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে একজনকে ৬ মাসের কারাদণ্ড ও ৫ হাজার টাকা অর্থদণ্ড এবং রাজারবাগ পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ২ জন পরীক্ষার্থীকে ১ মাসের বিনাশ্রম সাজা দেওয়া হয়েছে। 

শনিবার (২৮ জুন) বার কাউন্সিলের সচিব মোহাম্মদ কামাল হোসেন শিকদার বাংলা ট্রিবিউনকে এ তথ্য নিশ্চিত করেছেন।

জানা গেছ, এদিন সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত ঢাকার প্রায় ১৭টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হয়। এসময় নকলসহ অন্যান্য অসাদুপায় অবলম্বনকারীদের বহিষ্কার ও কয়েকজনকে উপস্থিত ম্যাজিস্ট্রেট সাজা প্রদান করেন।

এবার আইনজীবী তালিকাভুক্তি পরীক্ষায় এমসিকিউ উত্তীর্ণরা লিখিত পরীক্ষায় অংশ নেন। তাদের সঙ্গে বিগত লিখিত (দ্বিতীয়বারের মতো) পরীক্ষায় উত্তীর্ণরা নিয়ম অনুসারে অংশগ্রহণ করেন।

প্রসঙ্গত, তিন ধাপের এমসিকিউ, লিখিত এবং মৌখিক পরীক্ষায় উত্তীর্ণরাই আইনজীবী হিসেবে প্রাকটিস করতে পারেন। একবার লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হলে তারা তিনবার সরাসরি মৌখিক পরীক্ষার জন্য বিবেচিত হন। বার কাউন্সিলের এনরোলমেন্ট কমিটি পরীক্ষার বিষয়ে সিদ্ধান্ত ও দিক নির্দেশনা দিয়ে থাকে।

/বিআই/এপিএইচ/
সম্পর্কিত
ক্রেতা সেজে ছাত্রদল নেতার বাসা থেকে ৭০ বোতল মদ উদ্ধার করলো পুলিশ
জাতীয় বিশ্ববিদ্যালয়ের স্থগিত অনার্স প্রথম বর্ষের পরীক্ষা ২২ সেপ্টেম্বর
ছাত্রদলের দুই নেতা বহিষ্কার
সর্বশেষ খবর
সাম্রাজ্যবাদী যুদ্ধ জোটে বাংলাদেশকে যুক্ত না করতে সরকারের প্রতি আহ্বান মুক্তি কাউন্সিলের
সাম্রাজ্যবাদী যুদ্ধ জোটে বাংলাদেশকে যুক্ত না করতে সরকারের প্রতি আহ্বান মুক্তি কাউন্সিলের
‘ভালো ও সৎ মানুষের রাজনীতিতে আসা প্রয়োজন’
‘ভালো ও সৎ মানুষের রাজনীতিতে আসা প্রয়োজন’
প্রবাসীকে খুন: আরও তিন আসামির স্বীকারোক্তি, কারাগারে সাজিদ
প্রবাসীকে খুন: আরও তিন আসামির স্বীকারোক্তি, কারাগারে সাজিদ
সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কারামুক্তির দিন আজ
সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কারামুক্তির দিন আজ
সর্বাধিক পঠিত
মঈন খান ও সালাহউদ্দিন আহমদের দায়িত্ব বাড়লো 
মঈন খান ও সালাহউদ্দিন আহমদের দায়িত্ব বাড়লো 
সেই ভবন ভাড়া নিয়ে কী করছিলেন ৬৩ বিদেশি নাগরিক, যা জানালো পুলিশ
সেই ভবন ভাড়া নিয়ে কী করছিলেন ৬৩ বিদেশি নাগরিক, যা জানালো পুলিশ
মেসির পর আর্জেন্টিনার নতুন অধিনায়কের নাম ঘোষণা
মেসির পর আর্জেন্টিনার নতুন অধিনায়কের নাম ঘোষণা
স্বর্ণের দামে বড় পতন
স্বর্ণের দামে বড় পতন
বড় অফারে ছোট করে ‘সিএ’ লিখে প্রচারণার অভিযোগ, বিক্ষুব্ধ গ্রাহক সামলাতে পুলিশ
বড় অফারে ছোট করে ‘সিএ’ লিখে প্রচারণার অভিযোগ, বিক্ষুব্ধ গ্রাহক সামলাতে পুলিশ