শাহজালালে অবৈধভাবে আনা ১১৭ মোবাইল জব্দ

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
২৮ জুন ২০২৫, ১৭:৪১আপডেট : ২৮ জুন ২০২৫, ১৭:৫৬

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বাংলাদেশি ও চায়না নাগরিকদের কাছ থেকে ১১৭টি মোবাইল জব্দ করেছে কাস্টমস কর্তৃপক্ষ। শনিবার (২৮ জুন) চায়না থেকে আসা ইউএস বাংলা ও বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ফ্লাইটের তারা যাত্রী ছিলেন। 

ঢাকা কাস্টমস হাউজের কর্মকর্তা বরুণ দাস এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি, মোবাইলের একটি চালান রাজস্ব ফাঁকি দিয়ে বিমানবন্দর থেকে বের করার চেষ্টা করা হবে। পরে আমাদের প্রিভেনটিভ টিম, রেগুলার কাস্টমসের কর্মকর্তারা সতর্ক অবস্থান নেন। ফ্লাইট দুটি অবতরণের আমরা যাত্রীদের শনাক্ত করি। পরবর্তী সময়ে ইউএস বাংলার যাত্রী ৫ চীনা নাগরিককে জিজ্ঞাসাবাদ করা হয়। এসময় তাদের দেহের বিভিন্ন জায়গায় অভিনব পন্থায় আনা ৯৮টি বিভিন্ন ব্র্যান্ডের দামি মোবাইল জব্দ করা হয়। 

বরুণ দাস বলেন, একই সময়ে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ৩ জন বাংলাদেশি যাত্রীর কাছ থেকে ১৯টি মোবাইল জব্দ করা হয়। 

কাস্টমসের এই কর্মকর্তা বলেন, শুল্ক ফাঁকি দিয়ে বিটিআরসির অনুমতি ছাড়াই মোবাইল আনার চেষ্টা করছেন কিছু যাত্রী। আমাদের কর্মকর্তারা এ বিষয়ে সতর্ক। পাশাপাশি জব্দ করা মোবাইলের বিষয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

/আইএ/এমকেএইচ/
সম্পর্কিত
নতুন বিমানবন্দর বা টার্মিনাল চালু হলে পুরোনো বিমানবন্দরের কী হয়
বাংলাদেশ-মালয়েশিয়ার পর্যটন ক্ষেত্রে সহযোগিতা জোরদারে বৈঠক
মার্কিন নৌবাহিনীর সাম্প্রতিক ছয়টি বড় ব্যর্থতা
সর্বশেষ খবর
২০ রুপি ঘুষের অভিযোগে ৩০ বছরের আইনি লড়াই, খালাস দুই সরকারি কর্মচারী
২০ রুপি ঘুষের অভিযোগে ৩০ বছরের আইনি লড়াই, খালাস দুই সরকারি কর্মচারী
এক গ্রাহকের ব্যাংকের ৭ লাখ টাকা ব্যবসায়ীর অ্যাকাউন্টে কীভাবে পাঠালেন চীনা নাগরিক
এক গ্রাহকের ব্যাংকের ৭ লাখ টাকা ব্যবসায়ীর অ্যাকাউন্টে কীভাবে পাঠালেন চীনা নাগরিক
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
বরখাস্তের পর প্রেসিডেন্ট নির্বাচনের দাবি ইউক্রেনের সাবেক প্রতিরক্ষামন্ত্রীর
বরখাস্তের পর প্রেসিডেন্ট নির্বাচনের দাবি ইউক্রেনের সাবেক প্রতিরক্ষামন্ত্রীর
সর্বাধিক পঠিত
নাটোরের ডিসি প্রত্যাহার, এক উপজেলার ইউএনও বদলি
নাটোরের ডিসি প্রত্যাহার, এক উপজেলার ইউএনও বদলি
আরেক কনেকে বিয়ে করলেন সেই প্রবাসী, পাতে পেলেন আস্ত খাসি
আরেক কনেকে বিয়ে করলেন সেই প্রবাসী, পাতে পেলেন আস্ত খাসি
ঢাকায় বাবার লাশ মুন্সীগঞ্জে মায়ের মুক্তির জন্য দৌড়াচ্ছেন দীপু মনির মেয়ে
ঢাকায় বাবার লাশ মুন্সীগঞ্জে মায়ের মুক্তির জন্য দৌড়াচ্ছেন দীপু মনির মেয়ে
তারেক রহমানের ভারত সফরের সময় খুবই সীমিত: সাবেক কূটনীতিক
তারেক রহমানের ভারত সফরের সময় খুবই সীমিত: সাবেক কূটনীতিক
আওয়ামী লীগের চারবারের সাবেক এমপি মারা গেছেন
আওয়ামী লীগের চারবারের সাবেক এমপি মারা গেছেন