মুরাদনগরে সংখ্যালঘু নারীকে ধর্ষণের ঘটনায় আসকের নিন্দা, দ্রুত বিচারের দাবি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৯ জুন ২০২৫, ১৩:৩৩আপডেট : ২৯ জুন ২০২৫, ১৩:৩৩

কুমিল্লার মুরাদনগরে ধর্মীয় সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের এক নারীকে ধর্ষণ ও সহিংসতার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে আইন ও সালিশ কেন্দ্র (আসক)। একইসঙ্গে এই ঘটনার দ্রুত, নিরপেক্ষ ও দৃষ্টান্তমূলক বিচারের দাবি জানিয়েছে মানবাধিকারভিত্তিক এই সংগঠনটি।

রবিবার (২৯ জুন) এক সংবাদ বিবৃতিতে আসক বলেছে, এ ঘটনা শুধু একটি ভয়াবহ অপরাধই নয়, বরং নারীর প্রতি উদ্দেশ্যপ্রণোদিত আক্রমণ ও বিদ্বেষের নগ্ন বহিঃপ্রকাশ। যা দেশের সংবিধান, আইনের শাসন ও মানবাধিকারের মৌলিক ভিত্তিকে চরমভাবে লঙ্ঘন করে।

আসকের বিবৃতিতে ‘গণমাধ্যম সূত্রে জানা তথ্য’ উল্লেখ করে বলা হয়েছে, ২৬ জুন রাতে মুরাদনগরের বাহেরচর পাচকিত্তা গ্রামে ফজর আলী নামের এক রাজনৈতিকভাবে প্রভাবশালী ব্যক্তি একটি সংখ্যালঘু নারীর ঘরের দরজা ভেঙে ঢুকে তাকে ধর্ষণ করেন। এ সময় ভুক্তভোগী তার বাবার বাড়িতে অবস্থান করছিলেন। ঘটনার পর ধর্ষণের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়, যা ভয়ংকরভাবে অপমানজনক ও মানবাধিকারের পরিপন্থী। আশপাশের লোকজন চিৎকার শুনে ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করেন।

বিবৃতিতে আসক আরও বলেছে, এই অপরাধের পেছনে শুধু একজন ব্যক্তির দায় নয়, বরং বিচারহীনতার সংস্কৃতি, প্রভাবশালীদের রক্ষায় আইন প্রয়োগে ব্যর্থতা এবং রাষ্ট্রের নির্লিপ্ততা কাজ করেছে। একজন নারী যদি নিজের ঘরে, নিজের পরিচয়ে নিরাপদ না থাকেন, তা রাষ্ট্রের ব্যর্থতা ও নিরাপত্তাহীনতা স্পষ্ট করে।

সংগঠনটি উল্লেখ করেছে, অতীতে নারীদের ওপর নির্যাতনের ঘটনায় অপরাধীদের বিচার না হওয়ায় এমন ঘটনা ঘটছে বারবার। সেই ধারাবাহিকতায় এই ঘটনারও বিচার না হলে নারীর অধিকার ও মর্যাদা আরও বিপন্ন হবে।

আসক জোরালোভাবে দাবি জানিয়েছে, ঘটনার দ্রুত ও নিরপেক্ষ তদন্ত সম্পন্ন করে অভিযুক্ত ফজর আলীকে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। একই সঙ্গে ভুক্তভোগী নারী ও তার পরিবারের নিরাপত্তা, ক্ষতিপূরণ এবং প্রয়োজনীয় আইনি, মানসিক ও চিকিৎসা সহায়তা নিশ্চিত করতে হবে।

বিবৃতিতে আরও বলা হয়, এই বর্বরতার ঘটনায় কঠোর বার্তা দেওয়া জরুরি—এ দেশে এমন ঘৃণ্য অপরাধের কোনও স্থান নেই। দায়সারাভাবে নয়, বরং স্বচ্ছ ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে রাষ্ট্রকে প্রমাণ করতে হবে যে, আইনের শাসন ও নাগরিক সুরক্ষা নিশ্চিত করতে সে বদ্ধপরিকর।

/ইউএস/
সম্পর্কিত
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বশেষ খবর
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের