সায়েন্স ল্যাবে সড়ক অবরোধ করে শিক্ষার্থীদের বিক্ষোভ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৯ জুন ২০২৫, ১৬:১৪আপডেট : ২৯ জুন ২০২৫, ১৬:১৪

সড়ক দুর্ঘটনায় সহপাঠীর মৃত্যুর ঘটনায় দায়ীদের শাস্তির দাবিতে ধানমন্ডির আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীরা সায়েন্স ল্যাব মোড় অবরোধ করে বিক্ষোভ করেছেন। এ সময় ওই সড়কে যানচলাচল বন্ধ হয়ে যায়। এতে তীব্র যানজটের সৃষ্টি হয়। রবিবার (২৯ জুন)  দুপুরে এ ঘটনা ঘটে।

পুলিশ জানিয়েছে, মাসখানেক আগে আরশাদ নামে আইডিয়াল কলেজের এক শিক্ষার্থী বাংলামোটরে ট্রাকের ধাক্কায় মারা যান। ওই ঘটনায় ট্রাক চালক গ্রেফতার হলেও পরে তিনি জামিন ছাড়া পান। এ কারণে ক্ষুব্ধ হন শিক্ষার্থীরা। চালককে জামিনের প্রতিবাদ এবং ফের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে রবিবার দুপুর দেড়টার দিকে সায়েন্স ল্যাব মোড় অবরোধ করেন শিক্ষার্থীরা।

এ প্রসঙ্গে ধানমন্ডি থানার পুলিশ পরিদর্শক (পেট্রোল) মোশারফ হোসেন  বলেন, দুপুর সোয়া ২টার দিকে শিক্ষার্থীদের রাস্তা থেকে সরিয়ে দেওয়া হয়। এরপর যান চলাচল স্বাভাবিক হয়।

/কেএইচ/এপিএইচ/
সম্পর্কিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
আদাবরে ঢাবি শিক্ষার্থী অপহরণের ঘটনায় গ্রেফতার ৯
দীপেন দেওয়ানের পদত্যাগপত্র প্রত্যাহারের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ
সর্বশেষ খবর
বিচার বিলম্বে যত নাটকীয় চেষ্টা সোহেল ও তার স্ত্রীর
রামিসা ধর্ষণ-হত্যা মামলাবিচার বিলম্বে যত নাটকীয় চেষ্টা সোহেল ও তার স্ত্রীর
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের