হোটেলে স্বামী-স্ত্রী ও সন্তানের মৃত্যু: ময়নাতদন্তে বিষক্রিয়ার সন্দেহ

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
৩০ জুন ২০২৫, ১৮:৩৭আপডেট : ৩০ জুন ২০২৫, ১৮:৫১

রাজধানীর মগবাজারে একটি আবাসিক হোটেল থেকে উদ্ধার হওয়া একই পরিবারের তিন সদস্য—স্বামী, স্ত্রী ও তাদের শিশুসন্তানের মৃত্যুরহস্য ঘনীভূত হচ্ছে। সোমবার (৩০ জুন) দুপুর ২টার দিকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে তাদের মরদেহের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে। ময়নাতদন্তের প্রাথমিক প্রতিবেদনে খাদ্যে বিষক্রিয়ার সম্ভাবনার কথা জানিয়েছেন চিকিৎসক।

ঢাকা মেডিক্যাল কলেজের ফরেনসিক মেডিসিন বিভাগের প্রভাষক ডা. জাকিয়া তাসনিম ময়নাতদন্ত করেন। তিনি জানান, ‘তিনটি মরদেহের উপসর্গ দেখে প্রাথমিকভাবে মনে হচ্ছে, তাদের মৃত্যু খাদ্যে বিষক্রিয়ার কারণেই হয়ে থাকতে পারে। মরদেহ থেকে রক্ত ও ভিসেরা সংগ্রহ করে পরীক্ষার জন্য মহাখালীর পরীক্ষাগারে পাঠানো হয়েছে। পরীক্ষার রিপোর্ট হাতে এলে মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিতভাবে বলা যাবে।’

এর আগে তিন জনের মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করেন রমনা থানার উপ-পরিদর্শক (এসআই) মো. জালাল উদ্দিন। তিনি জানান, মরদেহে আঘাতের কোনও চিহ্ন পাওয়া যায়নি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বিষাক্ত কিছু খাওয়ার পরই তাদের মৃত্যু হয়। ময়নাতদন্ত শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

এ বিষয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) রমনা বিভাগের উপ-কমিশনার (ডিসি) মাসুদ আলম বলেন, ‘বিষয়টি আমরা গুরুত্ব দিয়ে তদন্ত করছি। হোটেল থেকে সংগ্রহ করা খাবারের স্যাম্পল পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। প্রকৃত ঘটনা উদঘাটনে কিছু সময় লাগবে।’

/এবি/আরআইজে/এমওএফ/
সম্পর্কিত
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
সর্বশেষ খবর
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
একদিনে হামে আরও ৪ মৃত্যু
একদিনে হামে আরও ৪ মৃত্যু
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী