সাবেক এমপি শেখরের স্ত্রীর প্লট জব্দ, গাড়ি ও ব্যাংক হিসাব অবরুদ্ধ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০১ জুলাই ২০২৫, ১৮:২৯আপডেট : ০১ জুলাই ২০২৫, ১৮:২৯

আওয়ামী লীগ নেতা ও মাগুরা-১ আসনের সাবেক সংসদ সাইফুজ্জামান শেখরের স্ত্রী সীমা রহমানের নামে থাকা কেরানীগঞ্জের ঝিলমিল প্রকল্প ও পূর্বাচলের নতুন শহরের ১০ কাঠা জমি জব্দ আদেশ দিয়েছেন আদালত। এছাড়া একটি পারিবারিক সঞ্চয়পত্র, একটি গাড়ি ও ২টি ব্যাংক হিসাব অবরুদ্ধ করা হয়েছে।

মঙ্গলবার (১ জুলাই) ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ জাকির হোসেন গালিবের আদালত দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন।

দুদকের পক্ষে উপসহকারী পরিচালক জাকির হোসেন আদালত এ তথ্য নিশ্চিত করেন।

প্লটের মূল্য ধরা হয়েছে ৪১ লাখ ৫০ হাজার টাকা। গাড়ি, ব্যাংক হিসাব ও সঞ্চয়পত্রে রয়েছে ৪৯ লাখ ১০ হাজার ৪২৯ টাকা।

আবেদনে বলা হয়, আসামি সীমা রহমান তার স্বামীর সহায়তায় নিজ নামে জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসঙ্গতিপূর্ণ সম্পদ অর্জন ও ভোগদখলে রেখে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪ এর ২৭(১) ধারা, তৎসহ দুর্নীতি প্রতিরোধ আইন, ১৯৪৭ সনের ৫(২) ধারা ও দন্ডবিধি ১০৯ ধারায় ও শাস্তিযোগ্য অপরাধে মামলা করা হয়েছে।

মামলাটি বর্তমানে তদন্তধীন অবস্থায় রয়েছে। তদন্তকালে আসামি সীমা রহমানের নামে অর্জিত স্থাবর ও অস্থাবর সম্পদ হস্তান্তর বা স্থানান্তর বা অন্য কোনও পন্থায় মালিকানা পরিবর্তন বা হস্তান্তর করে আত্মগোপনের সম্ভাবনা রয়েছে। মামলাটি তদন্তের স্বার্থে আসামি সীমা রহমানের অস্থাবর সম্পদ ক্রোক ও  অবরুদ্ধকরণে একান্ত আবশ্যক।

উল্লেখ্য, গত ১৫ অক্টোবর সাইফুজ্জামান শেখর ও তার স্ত্রী সীমা রহমানের দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত

/এনএইচ/এপিএইচ/
সম্পর্কিত
ধর্ষণের শিকার শিশু ৪ মাসের অন্তঃসত্ত্বা, থানায় মামলা
সাত মামলায় ডা. দীপু মনির জামিন আবেদন
আমার স্ত্রীকে প্রকাশ্যে হত্যার হুমকি দেওয়া হয়েছে: আমির হামজা
সর্বশেষ খবর
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, পুলিশের তদন্ত কমিটি
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, পুলিশের তদন্ত কমিটি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম