রাজধানীর খিলক্ষেত থেকে জনতা ব্যাংকের ডিজিএম নিখোঁজ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৬ জুলাই ২০২৫, ১০:৫০আপডেট : ০৬ জুলাই ২০২৫, ১০:৫০

রাজধানীর খিলক্ষেত থেকে জনতা ব্যাংকের উপ-মহাব্যবস্থাপক (ডিজিএম) মুশফিকুর রহমান নিখোঁজ হয়েছেন। শুক্রবার (৪ জুলাই) দুপুর সাড়ে ১২টার পর থেকে তার কোনও খোঁজ পাওয়া যাচ্ছে না।

এ ঘটনায় শনিবার (৫ জুলাই) খিলক্ষেত থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছে নিখোঁজ মুশফিকুর রহমানের পরিবার। মুশফিকুরের ছোট ভাই জিয়াউর রহমান এই জিডি করেন। বিষয়টি নিশ্চিত করেছেন খিলক্ষেত থানার অফিসার্স ইনচার্জ (ওসি) সাজ্জাদ হোসেন।

জিডি সূত্রে জানা গেছে, ব্যাংক কর্মকর্তা মুশফিকুর খিলক্ষেতের পর্ব নামাপাড়া ছোট ভাই জিয়াউর রহমানের বাসা থেকে ৪ জুলাই দুপুর ১২টা ১৫ মিনিটের দিকে জুমার নামাজ পড়ার উদ্দেশে বের হন। এরপর তিনি আর বাসায় ফেরেননি। অনেক খোঁজাখুঁজি করে তার কোনও সন্ধান পাওয়া যায়নি।

পুলিশ জানায়, গত শুক্রবার জুমার নামাজ আদায়ের কথা বলে বাসা থেকে বের হন ব্যাংক কর্মকর্তা মুশফিকুর। এরপর থেকে তিনি নিখোঁজ। তার সন্ধানে পুলিশ কাজ করছে। তথ্য-প্রযুক্তির সহায়তায় তার অবস্থান শনাক্তের চেষ্টা চলছে।

/কেএইচ/ইউএস/
সম্পর্কিত
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
সর্বশেষ খবর
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী