শেখ হাসিনার এপিএস লিকুর জমি জব্দ, হিসাব অবরুদ্ধ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৭ জুলাই ২০২৫, ১৫:৪৮আপডেট : ০৭ জুলাই ২০২৫, ১৫:৪৮

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সহকারী একান্ত সচিব (এপিএস) গাজী হাফিজুর রহমান লিকুর ৪৩ লাখ ৭১ হাজার টাকা মূল্যের জমি জব্দ ও দুইটি ব্যাংক হিসাব ও একটি সঞ্চয়পত্র অবরুদ্ধের আদেশ দিয়েছে আদালত। আজ সোমবার (৭ জুলাই) এ আদেশ দেন ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ জাকির হোসেন গালিবের আদালত। দুদকের পক্ষে এ আবেদন করেন সহকারী পরিচালক রাকিবুল হায়াত।

জব্দের আদেশ পাওয়া জমির মধ্যে রয়েছে গোপালগঞ্জে ৪ শতাংশ ডোবা জমি,  ১০ শতাংশ নাল জমি ও ঢাকার উত্তরায় রাজউকের বরাদ্দ পাওয়া ৩ কাঠা জমি। এ ছাড়া স্ট্যান্ডার্ড চাটার্ড ব্যাংকের দুই হিসাবে ৫ লাখ ৮৬ হাজার টাকা ও ৫ লাখ টাকা মূল্যের একটি সঞ্চয়পত্র অবরুদ্ধের আদেশ দেওয়া হয়েছে।

দুদকের আবেদনে বলা হয়, লিকু তার দায়িত্ব পালনকালে ক্ষমতার অপব্যবহার করে প্রায় ৫৫ লাখ ৩২ হাজার ৮৮০ টাকা মূল্যের জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন করেছেন। এসব সম্পদ বর্তমানে তার নিজ দখলে রয়েছে। বিশ্বস্ত সূত্রে জানা গেছে, আসামি তার মালিকানাধীন সম্পদ অন্যত্র হস্তান্তরের চেষ্টা করছেন। ফলে বিচার প্রক্রিয়া চলাকালে এসব সম্পদ রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্ত করা সম্ভব না-ও হতে পারে। রাষ্ট্রীয় স্বার্থ রক্ষায় এবং মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে তাৎক্ষণিকভাবে এসব সম্পদ জব্দ ও অবরুদ্ধ করা একান্ত প্রয়োজন।

/এনএইচ/ইউএস/
সম্পর্কিত
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
সর্বশেষ খবর
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের