আ.লীগ সরকারকে টিকিয়ে রাখতে সহায়তাকারী বিচারকদের তালিকা প্রকাশের দাবি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৯ জুলাই ২০২৫, ১৫:৩৯আপডেট : ০৯ জুলাই ২০২৫, ১৫:৩৯

ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারকে ক্ষমতায় টিকিয়ে রাখতে যেসব বিচারক ভূমিকা পালন করেছেন, তাদের বিরুদ্ধে কী ব্যবস্থা নেওয়া হয়েছে, তাদের তালিকা প্রকাশের দাবি জানিয়েছেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন।

বুধবার (৯ জুলাই) দুপুরে সুপ্রিম কোর্ট বার অডিটোরিয়ামে এক সংবাদ সম্মেলনে এ দাবি করেন তিনি।

মাহবুব উদ্দিন খোকন বলেন, ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারকে ক্ষমতায় টিকিয়ে রাখতে যেসব বিচারক ভূমিকা পালন করেছেন, তাদের বিরুদ্ধে কী ব্যবস্থা নেওয়া হয়েছে, সে তালিকা প্রকাশ করুন। সরকার ও প্রধান বিচারপতি চাইলে দায়ী বিচারকদের চিহ্নিত করা সময়ের ব্যাপারমাত্র।’

তিনি আরও বলেন, ‘হাইকোর্টের স্থায়ী বেঞ্চ ঢাকার বাইরে প্রতিষ্ঠা করতে হলে অষ্টম সংশোধনী মামলার রিভিউ করতে হবে।’

খোকন বলেন, ‘বিচারক নিয়োগ অধ্যাদেশ সংশোধন করা উচিত। কারণ, বিচারক নিয়োগ কমিটিতে আইনজীবী প্রতিনিধি রাখা হয়নি। আইনজীবী প্রতিনিধি রাখা না হলেও অধস্তন আদালতের বিচারকদের প্রতিনিধি রাখা হয়েছে। সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচন নিয়ে তিনি বলেন, ‘দেশে মব চলছে এ অবস্থায় বারের ভোট করতে চাই না।’

/বিআই/এপিএইচ/
সম্পর্কিত
অ্যাটর্নি জেনারেল আইনজীবীদের বিপক্ষে অবস্থান নিয়েছেন, বার সভাপতির অভিযোগ
সালমান শাহের জন্য ৩০ বছর ধরে রাজপথে আছি আমরা
প্রীতি উরাংয়ের মৃত্যু: আশফাকুল হকসহ দুই জনের বিচার শুরু
সর্বশেষ খবর
মিময়ানমারে তিন ট্রাকে পাচার হচ্ছিল ২৪ লাখ ৫০ হাজার টাকা সার
মিময়ানমারে তিন ট্রাকে পাচার হচ্ছিল ২৪ লাখ ৫০ হাজার টাকা সার
আহমেদ জোবায়েরের বিচার শুরু, দুই মামলায় জামিন নামঞ্জুর
আহমেদ জোবায়েরের বিচার শুরু, দুই মামলায় জামিন নামঞ্জুর
দীপিকার মাতৃত্বকালীন সাজে মুগ্ধ ভক্তরা, জানুন পোশাকের দাম
দীপিকার মাতৃত্বকালীন সাজে মুগ্ধ ভক্তরা, জানুন পোশাকের দাম
হ্যাকিং নিয়ে সংসদ সদস্যদের সতর্ক করলেন চিফ হুইপ
হ্যাকিং নিয়ে সংসদ সদস্যদের সতর্ক করলেন চিফ হুইপ
সর্বাধিক পঠিত
সোনালী ব্যাংকের ছয় কর্মকর্তার ১০ বছরের সাজা, ৯৩ কোটি টাকা জরিমানা
সোনালী ব্যাংকের ছয় কর্মকর্তার ১০ বছরের সাজা, ৯৩ কোটি টাকা জরিমানা
নতুন কৌশলে প্রতারণা, ইলিশ বিক্রেতাকে ১ লাখ টাকা জরিমানা
নতুন কৌশলে প্রতারণা, ইলিশ বিক্রেতাকে ১ লাখ টাকা জরিমানা
ডব্লিউএইচওর আঞ্চলিক প্রধানের পদ ছাড়লেন সায়মা ওয়াজেদ পুতুল
রয়টার্স এক্সক্লুসিভডব্লিউএইচওর আঞ্চলিক প্রধানের পদ ছাড়লেন সায়মা ওয়াজেদ পুতুল
কোথায় গেলো হাওরের মাছগুলো?
কোথায় গেলো হাওরের মাছগুলো?
সন্তানকে ঘিরে যখন পরিবারে আনন্দ, ঠিক তখনই এলো বাবার মৃত্যুর খবর
সন্তানকে ঘিরে যখন পরিবারে আনন্দ, ঠিক তখনই এলো বাবার মৃত্যুর খবর