যাত্রাবাড়ীতে গ্যাস বিস্ফোরণে দগ্ধ স্বামী-স্ত্রীর মৃত্যু

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১০ জুলাই ২০২৫, ১৮:৫১আপডেট : ১০ জুলাই ২০২৫, ১৯:৪৫

রাজধানীর যাত্রাবাড়ীতে গ্যাস লিকেজ থেকে অগ্নিকাণ্ডে দগ্ধ একই পরিবারের তিন জনের মধ্যে দুই জন মারা গেছেন। তারা হলেন, ইতি বেগম (৩০) ও তার স্বামী রিপন মিয়া (৪০) । রাজধানীর জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার (১১ জুলাই) তাদের মৃত্যু হয়।

বার্ন ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান এ তথ্য জানান। তিনি বলেন,  ইতি বেগমের শরীরের ৪৫ শতাংশ দগ্ধ হয়েছিল। গুরুতর শারীরিক অবস্থার কারণে তাকে ইনটেনসিভ কেয়ারে রাখা হয়।  আর রিপন মিয়ার শরীরের ৭০ শতাংশ দগ্ধ  হয়।

এ ঘটনায় তাদের চার বছর বয়সী মেয়ে রাফিয়া আশঙ্কাজনক অবস্থায় বার্ন ইনস্টিটিউটে চিকিৎসাধীন রয়েছেন বলেও জানান এই চিকিৎসক।

বুধবার (৯ জুলাই) দিবাগত রাতে যাত্রাবাড়ীর শহীদ ফারুক রোডের একটি বাসায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ ঘটে। এতে ঘরে থাকা স্বামী-স্ত্রী ও তাদের শিশু কন্যা দগ্ধ হন। পরে তাৎক্ষণিকভাবে তাদের উদ্ধার করে জাতীয় বার্ন ইনস্টিটিউটে ভর্তি করা হয়।

/এআইবি/এবি/আরকে/
সম্পর্কিত
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
সর্বশেষ খবর
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
বিদ্যুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
বিদ্যুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি