সেনাবাহিনীর হস্তক্ষেপে বনানীর সড়ক ছেড়েছেন সিএনজি-চালকরা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৩ জুলাই ২০২৫, ১৯:৪৫আপডেট : ১৩ জুলাই ২০২৫, ১৯:৪৯

প্রায় পাঁচ ঘণ্টা পর রাজধানীর বনানীতে বন্ধ হয়ে যাওয়া সড়কে যান চলাচল স্বাভাবিক হয়েছে। রবিবার (১৩ জুলাই) সন্ধ্যায় সেনাবাহিনীর হস্তক্ষেপে সড়ক থেকে সরে যান সিএনজিচালিত অটোরিকশা-চালকরা। এরপর সন্ধ্যা সাড়ে ৬টার দিকে মহাখালী রুটে যানবাহন চলাচল শুরু হয়।

জানা গেছে, সকাল ১০টা থেকে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) সদর দফতরের সামনে অবস্থান নেন ঢাকা জেলা সিএনজি অটোরিকশা মালিক-শ্রমিক কল্যাণ সোসাইটির চালকরা। মূলত, ঢাকা জেলার সিএনজি অটোরিকশাগুলোকে মহানগরে চলাচলের অনুমতি দেওয়ার দাবি তুলে আন্দোলনে নামেন তারা।

চালকদের অভিযোগ, ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) পক্ষ থেকে মামলা ও বাধা সৃষ্টি করা হচ্ছে, যা অবৈধ ও হয়রানিমূলক। এ অবস্থা বন্ধ করে সুষ্ঠুভাবে চলাচলের অনুমতি চেয়ে তারা বারবার দাবি জানালেও কোনও ব্যবস্থা না নেওয়ায় তারা এ অবরোধে বসেন।

দুপুর দেড়টার পর থেকে আন্দোলন আরও তীব্র হয়ে উঠলে মহাখালী রুটে ইনকামিং ও আউটগোয়িং সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। এক পর্যায়ে চালকরা বিআরটিএ ভবন ঘেরাও করেন এবং কাউকে ভবনে ঢুকতে বা বের হতে দিচ্ছিলেন না। এতে করে বনানী ও আশপাশের এলাকায় চরম যানজট ও জনভোগান্তির সৃষ্টি হয়।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বিকালের পর সেনাবাহিনীর একটি দল ঘটনাস্থলে উপস্থিত হয়। সেনাবাহিনীর প্রায় ৩০ থেকে ৪০ জন সদস্য আন্দোলনস্থলে এসে পরিস্থিতি শান্ত করেন এবং চালকদের সড়ক থেকে সরিয়ে দেন। এরপর ধীরে ধীরে যান চলাচল স্বাভাবিক হতে শুরু করে।

গুলশান ট্রাফিক বিভাগ জানায়, বর্তমানে সড়কের দুপাশেই যানচলাচল স্বাভাবিক আছে। চালকরা জানিয়েছেন, দাবি না মানা হলে ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে।

/জেডএ/এপিএইচ/
সম্পর্কিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দীপেন দেওয়ানের পদত্যাগপত্র প্রত্যাহারের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ
‘নিবন্ধন-লাইসেন্সের আওতায় আসবে রাজধানীর রিকশা-অটোরিকশা’
সর্বশেষ খবর
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের