ওয়ারীতে কিশোরকে হত্যাচেষ্টা, হামলা প্রতিহত করলো জনতা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৪ জুলাই ২০২৫, ১৩:২৮আপডেট : ১৪ জুলাই ২০২৫, ১৩:২৮

রাজধানীর ওয়ারী হাটখোলা রোডে কিশোর গ্যাংয়ের হামলার শিকার হয় সৈয়দ রেদোয়ান মাওলানা (১৭) নামে এক কিশোর। তবে এলাকাবাসী ও দায়িত্বশীল এক ট্রাফিক সার্জেন্টের তাৎক্ষণিক হস্তক্ষেপে বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পায় ভুক্তভোগী। এ ঘটনায় দুই জনকে আটক করা হয়েছে।

রবিবার (১৩ জুলাই) রাত ৯টার দিকে ওয়ারীর ইলিশিয়াল ভবনের পেছনের গলিতে এ ঘটনা ঘটে। স্থানীয়দের মতে, এই এলাকায় কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য নতুন কিছু নয়, তবে এবার তারা প্রতিরোধমুখর হয়।

হেলমেট ও ইট দিয়ে মাথায় আঘাতের চেষ্টা

প্রত্যক্ষদর্শীরা জানান, রাত ৯টার দিকে সৈয়দ রেদোয়ান মাওলানা (১৭) নামে এক কিশোরকে ছয় থেকে সাত জনের একটি দল ঘিরে ধরে। তারা প্রথমে ওই কিশোরকে লাথি ও কিল-ঘুষি মারে। এক পর্যায়ে এক হামলাকারী রেদোয়ানের মাথায় একের পর এক আঘাত করতে থাকে মোটরসাইকেলের হেলমেট দিয়ে। পরে ইট দিয়ে তার মাথায় আঘাত করার চেষ্টা করা হয়।

সেই মুহূর্তে ঘটনাস্থলের পাশে থাকা স্থানীয় অন্তত ৫০-৬০ জন সাধারণ মানুষ এগিয়ে আসেন। পাশাপাশি দায়িত্বরত এক ট্রাফিক সার্জেন্টও ঘটনাস্থলে উপস্থিত হয়ে হামলাকারীদের প্রতিহত করেন। জনতার সাহসী ভূমিকা ও তাৎক্ষণিক হস্তক্ষেপে রেদোয়ান প্রাণে বেঁচে যান।

হামলাকারীদের দুই জন আটক, বাকিরা পলাতক

ওয়ারী থানার উপ-পরিদর্শক (এসআই) মো. জাকারিয়া খান জানান, হামলার সময় ঘটনাস্থলেই দুই জনকে আটক করা হয়। তাদের নাম, আব্দুর রহিম মাহি (১৯) ও সাব্বির হোসেন রাতুল (১৯)। তাদের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন। বাকি হামলাকারীরা পালিয়ে গেছে, তাদের গ্রেফতারে অভিযান চলছে।

জনতার প্রতিরোধ ও সামাজিক প্রতিক্রিয়া

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা গেছে, ক্ষুব্ধ জনতা আটক দুই যুবককে উদ্দেশ করে বলছেন, তোদের মতো লোকদের জন্যই দেশটা শেষ হয়ে যাচ্ছে। তোদের কোনও ছাড় নেই।

স্থানীয়রা বলছেন, কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য নতুন নয়। তবে পুলিশের পাশাপাশি এবার জনতাও শক্ত অবস্থান নিয়েছে। এমন প্রতিরোধ ভবিষ্যতে কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে গণসচেতনতা বাড়াবে বলে তারা আশা করছেন।

পূর্বপরিচয় নাকি পূর্বশত্রুতা?

ওয়ারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়সাল আহমেদ বলেন, ‘আহত ও অভিযুক্ত দুজনই শিক্ষার্থী। তাদের পূর্বপরিচয় ছিল কিনা, কিংবা ব্যক্তিগত কোনও দ্বন্দ্ব ছিল কিনা, তা খতিয়ে দেখা হচ্ছে। তবে ঘটনাটির ভয়াবহতা এটাই প্রমাণ করে, স্থানীয়রা এবার আর নীরব ছিল না। তারা একযোগে প্রতিরোধ করেছে, সেটাই সবচেয়ে ইতিবাচক দিক।’

কিশোর গ্যাং দমন ও আইনশৃঙ্খলা রক্ষা

রাজধানীর একাধিক এলাকায় কিশোর গ্যাংয়ের উত্থান ও সাম্প্রতিক সহিংস ঘটনায় উদ্বেগ বাড়ছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বারবার বলছে, কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে। তবে এলাকাভিত্তিক সচেতনতা ও সামাজিক প্রতিরোধ ছাড়া এই সমস্যা রোধ সম্ভব নয় বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

ওয়ারীর এই ঘটনার পর স্থানীয়রা আরও সচেতন ও সংগঠিতভাবে নিজেদের নিরাপত্তার জন্য প্রস্তুতি নিচ্ছেন বলে জানান এলাকাবাসী।

/এবি/আরকে/
সম্পর্কিত
কিশোর গ্যাং ধরে তাবলীগে পাঠাবো: পুলিশ সুপার
লালবাগে গুলিবিদ্ধ তরুণ, ঢামেক হাসপাতালে ভর্তি
মিরপুরে বিশেষ অভিযানে কিশোর গ্যাংয়ের সদস্যসহ গ্রেফতার ১৭৫
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম