মাহবুব উল আলম হানিফ ও তার স্ত্রীর বিরুদ্ধে দুদকের ২ মামলা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৪ জুলাই ২০২৫, ১৬:৪১আপডেট : ১৪ জুলাই ২০২৫, ১৬:৪১

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য মাহবুব উল আলম হানিফ ও তার স্ত্রী ফৌজিয়া আলমের বিরুদ্ধে দুটি মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এছাড়াও তার তিন সন্তানের নামে সম্পদ বিবরণী নোটিশ জারি করা হয়েছে। দুদকের মহাপরিচালক প্রতিরোধ মো. আক্তার হোসেন সোমবার (১৪ জুলাই) বিকালে এক ব্রিফিংয়ে এ তথ্য জানান।

দুদকের মহাপরিচালক মো. আক্তার হোসেন জানান, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও কুষ্টিয়া-৩ আসনের সাবেক সংসদ সদস্য মাহবুব উল আলম হানিফ জ্ঞাত আয়বহির্ভূত ২৭ কোটি ৩৯ লাখ ২৯ হাজার ৩১ টাকার সম্পদ ভোগ দখলে রেখেছেন। এছাড়াও তার নামের ১৮টি ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে ঘুষ ও দুর্নীতির মাধ্যমে অর্জিত ৮৬৬ কোটি ৬৯ লাখ ৪৯ হাজার টাকার সন্দেহজনক লেনদেন করেছেন। যা মানিলন্ডারিং প্রতিরোধ আইনে শাস্তিযোগ্য অপরাধ।

অপরদিকে তার স্ত্রী ফৌজিয়া আলম স্বামী মাহবুব উল আলম হানিফের সহযোগিতায় ৪ কোটি ৬৯ লাখ ৬৮ হাজার ৪৯০ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন করেন। এছাড়াও তিনি ১৬টি ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে দুর্নীতির মাধ্যমে অর্জিত ৩৩ কোটি ১৩ লাখ ৫০ হাজার ৬০৯ টাকার সন্দেহজনক লেনদেন করে মানিলন্ডারিং প্রতিরোধ আইনে শাস্তিযোগ্য অপরাধ করেছেন।

৩ সন্তানের নামে সম্পদ বিবরণী নোটিশ

আওয়ামী লীগ নেতা মাহবুব উল আলম হানিফের তিন সন্তানের নামে সম্পদ বিবরণী নোটিশ জারি করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। সোমবার (১৪ জুলাই) এই নোটিশ জারি করা হয়েছে বলে জানিয়েছেন দুদকের মহাপরিচালক (প্রতিরোধ) মো. আক্তার হোসেন।

যাদের নামে সম্পদ বিবরণী নোটিশ জারি করা হয়েছে তারা হলেন, মাহবুব উল আলম হানিফের ছেলে ফাহিম আফসার আলম, ফারহান সাদিক আলম এবং মেয়ে তানিশা আলম।

/জেইউ/আরআইজে/
সম্পর্কিত
রাজধানীতে ৪৩৪ জন গ্রেফতার, মামলা ৪৪
সিফাতের বিরুদ্ধে মামলা করলেন ওসি, আ.লীগের সঙ্গে যোগসূত্রের অভিযোগ
শিক্ষার্থী ধর্ষণ: মামলার এক সপ্তাহ পর মাদ্রাসায় অভিযান, গ্রেফতার নেই
সর্বশেষ খবর
সবুজ সোনার শহর উরুয়াপান
সবুজ সোনার শহর উরুয়াপান
ইরানি ট্যাংকারে মার্কিন হামলা, উত্তপ্ত খার্গ দ্বীপ
ইরানি ট্যাংকারে মার্কিন হামলা, উত্তপ্ত খার্গ দ্বীপ
এরপর ঢাকায় লংমার্চ হবে, চিড়ামুড়ি নিয়ে চলে আসবেন: জামায়াত আমির
এরপর ঢাকায় লংমার্চ হবে, চিড়ামুড়ি নিয়ে চলে আসবেন: জামায়াত আমির
বয়স জালিয়াতির দায়ে নিষিদ্ধ রোহিত 
বয়স জালিয়াতির দায়ে নিষিদ্ধ রোহিত 
সর্বাধিক পঠিত
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
বিশ্বের নতুন মানচিত্র অনুমোদন দিলো জাতিসংঘ
বিশ্বের নতুন মানচিত্র অনুমোদন দিলো জাতিসংঘ