বিটিভির ২ কর্মকর্তা সাময়িক বরখাস্ত, দুজনকে শো-কজ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৪ জুলাই ২০২৫, ২০:৫৪আপডেট : ১৯ জুলাই ২০২৫, ১৫:০৫

বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) প্রযোজক (গ্রেড-১) মো. নাসির উদ্দিন এবং প্রোগ্রাম ম্যানেজার সাহরিয়ার মোহাম্মদ হাসানকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এছাড়া বার্তা পরিচালক নুরুল আজম এবং অনুষ্ঠান নির্বাহী মাহবুবা ফেরদৌসকে কারণ দর্শানো নোটিশ করা হয়েছে।

গত ২৭ জুন রাত ৯টায় বিটিভিতে প্রচারিত ‘জনতার সামনে’ শীর্ষক অনুষ্ঠানে সরকারি কার্যকলাপ পরিপন্থি বিষয় উপস্থাপন করার কারণ দেখিয়ে দুই কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত এবং দুই কর্মকর্তাকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়।

সোমবার (১৪ জুলাই) এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়।

প্রজ্ঞাপনে জানানো হয়, প্রযোজক নাসির উদ্দিন (গ্রেড-১) ঢাকা কেন্দ্রে ‘জনতার সামনে’ নামে অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন। অনুষ্ঠানটি প্রচার উপযোগী মর্মে প্রত্যায়ন প্রত্যয়ন করেছেন, যা গত ২৭ জুন রাত ৯টায় বাংলাদেশ টেলিভিশনে প্রচারিত হয়েছে। ওই অনুষ্ঠানে সরকারি কার্যকলাপ পরিপন্থি বিষয়ে উপস্থাপন করায়, সরকার তথা তথ্য মন্ত্রণালয়ের ভবিমূর্তি ক্ষুণ্ণ হয়েছে। এহেন কার্যকলাপ সরকারি (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা-২০২৮ এর বিধি ৩(ক) অনুযায়ী অদক্ষতা এবং ৩(খ) অনুযায়ী অসদাচরণের শামিল, যা শাস্তিযোগ্য অপরাধ। এ পরিপ্রেক্ষিতে এই বিধিমালার বিধি ১২(১) অনুযায়ী সরকারি চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হলো। সাময়িক বরখাস্তকালীন বিধি অনুযায়ী তিনি খোরপোশ ভাতা পাবেন।

আলাদা আদেশে কন্ট্রোলার/প্রোগ্রাম ম্যানেজার (চলতি দায়িত্বে) সাহরিয়ার মোহাম্মদ হাসানকেও সাময়িক বরখাস্ত করা হয়। তার অভিযোগ প্রসঙ্গে প্রজ্ঞাপনে বলা হয়, অনুষ্ঠানটি প্রচারের আগে প্রিভিউ করেছেন এবং কোনও মতামত ছাড়াই প্রচারের জন্য প্রেরণ করেছেন। সে পরিপেক্ষিত্রে গত ২৭ জুন রাত ৯টায় বাংলাদেশ টেলিভিশনে প্রাচরিত হয়েছে।

এই অভিযোগে সরকারি চাকরি বিধিমালার একই ধারায় সাময়িক বরখাস্ত করা হয় সাহরিয়ার মোহাম্মদ হাসানকে।  

আলাদা আদেশে একই অনুষ্ঠান প্রচারের ঘটনায় বার্তা পরিচালক নুরুল আজম এবং অনুষ্ঠান নির্বাহী মাহবুবা ফেরদৌসকে কারণ দর্শানো নোটিশ দেওয়া হয়। পরবর্তী তিন কর্মদিবসের মধ্যে কারণ দর্শানো নোটিশের জবাব চাওয়া হয়েছে।

/এসএমএ/এপিএইচ/ 
সম্পর্কিত
ডিজিটাল সক্ষমতা ছাড়া রাষ্ট্রীয় নিরাপত্তা ও উন্নয়ন ঝুঁকিতে পড়বে: তথ্যমন্ত্রী 
দায়িত্বশীল ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বাংলা ট্রিবিউনের ভূমিকা উল্লেখযোগ্য: তথ্যমন্ত্রী
বাংলাদেশে বিশ্বকাপ ফুটবল দেখাতে লাগবে ২০০ কোটি টাকা!
সর্বশেষ খবর
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
সান মারিনোর বিপক্ষে জয় ছিনিয়ে আনতে চায় বাংলাদেশ 
সান মারিনোর বিপক্ষে জয় ছিনিয়ে আনতে চায় বাংলাদেশ 
আদ দ্বীন হাসপাতাল বন্ধ নাকি ত্রুটি সংশোধন, কী ব্যবস্থা নিচ্ছে সরকার
আদ দ্বীন হাসপাতাল বন্ধ নাকি ত্রুটি সংশোধন, কী ব্যবস্থা নিচ্ছে সরকার
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী