তিন দাবিতে মেরিন কলেজ শিক্ষার্থীদের মানববন্ধন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৫ জুলাই ২০২৫, ২২:০৫আপডেট : ১৫ জুলাই ২০২৫, ২২:০৫

মেরিন ও শিপবিল্ডিং ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের সমুদ্রগামী জাহাজে যোগদানের জন্য ক্যাডেট ইঞ্জিনিয়ার সিডিসিসহ তিন দফা দাবিতে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন করেছেন মেরিন কলেজ শিক্ষার্থীরা।

মঙ্গলবার (১৫ জুলাই) জাতীয় প্রেসক্লাবের সামনে মেরিন ও শিপবিল্ডিং ডিপ্লোমা ছাত্র কল্যাণ পরিষদের ব্যানারে তারা মানববন্ধন করেন।

শিক্ষার্থীরা জানান, বড় স্বপ্ন নিয়ে মেরিন টেকনোলজিতে ভর্তি হয়ে পড়াশোনা শুরু করি। কিন্তু হতাশার বিষয়ে হচ্ছে— ডিপ্লোমা শেষ করে আমাদের চাকরির তেমন সুযোগ নেই। বেশির ভাগ শিক্ষার্থীকে বেকার থাকতে হচ্ছে।

তারা জানান, এসএসসিতে ভালো ফলাফল করে তারা প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীনে ইনস্টিটিউট অব মেরিন টেকনোলজিতে ভর্তি হন। ভর্তির পর থেকে তাদের ওপর বৈষম্য শুরু হয়। চার বছরের ডিপ্লোমা শেষ করার পরে চাকরি নাই।

তারা আরও বলেন, ডিপ্লোমা ইন মেরিন ও শিপবিল্ডিং শিক্ষার্থীদের ২০০৯ সাল পর্যন্ত বিদেশি জাহাজে চাকরির জন্য সিডিসি-কন্টিনিউয়াস ডিসচার্জ সার্টিফিকেট দেওয়া হতো। কিন্ত কোনও কারণ ছাড়াই শিপিং করপোরেশন মেরিন ও শিপবিল্ডিং ডিপ্লোমাধারীদের সিডিসি দেওয়া বন্ধ করে দেয়। যার কারণে শিক্ষার্থীদের মধ্যে বেকারত্বের হার কয়েক গুণ বৃদ্ধি পেয়েছে।

এসময় চাঁদপুর, ফরিদুপুর, বাগেরহাট, নারায়ণগঞ্জ, মুন্সীগঞ্জ, সিরাজগঞ্জ ইনিস্টিটিউট অব মেরিন টেকনোলজিসহ বিভিন্ন ইনিস্টিটিউটের শিক্ষার্থীরা মানববন্ধনে অংশ নেন।

তাদের তিন দফা দাবিগুলো হচ্ছে—

১.  মেরিন ও শিপবিল্ডিং ডিপ্লোমাধারীদের সমুদ্রগামী জাহাজের যোগদানের জন্য অনূর্ধ্ব ৬ মাসের প্রি-সী ট্রেনিংয়ের মাধ্যমে অফিসার ক্যাডেট সিডিসি প্রদান করতে হবে।

২. বিভিন্ন মন্ত্রণালয়ের অধীন ইঞ্জিন ও মেশিন সংশিষ্ট বিভাগে উপ-সহকারী প্রকৌশলী পদে মেরিন ও শিপবিল্ডিং ডিপ্লোমাধারীদের নিয়োগ বিধান চালু করতে হবে।

৩. প্রশিক্ষণের মান উন্নত করতে হবে।

 

/এসএ/এপিএইচ/
সম্পর্কিত
আদাবরে ঢাবি শিক্ষার্থী অপহরণের ঘটনায় গ্রেফতার ৯
এবার রুমিন ফারহানার বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ হেফাজতের
ছয় দফা দাবিতে নিষিদ্ধ ছাত্রলীগের মৌন মানববন্ধন
সর্বশেষ খবর
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
একদিনে হামে আরও ৪ মৃত্যু
একদিনে হামে আরও ৪ মৃত্যু
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী