সূত্রাপুরে আগুনে দগ্ধ আরও একজনের মৃত্যু

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৬ জুলাই ২০২৫, ১১:০৪আপডেট : ১৬ জুলাই ২০২৫, ১১:০৪

রাজধানীর সূত্রাপুর কাগজি টোলায় একটি বাসায় আগুনে একই পরিবারের পাঁচ জন দগ্ধের ঘটনায় রোকন (১৪) নামে আরও একজনের মৃত্যু হয়েছে। জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনিস্টিটিউটের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার দিবাগত রাত পোনে ৩টার দিকে সে মারা যায়। এ নিয়ে এই ঘটনায় দুই জনের মৃত্যু হলো।

বার্ন ইনিস্টিউটের আবাসিক সার্জন শাওন বিন রহমান এ তথ্য জানান। তিনি বলেন, রোকনের শরীরের ৬০ শতাংশ দগ্ধ হয়েছিল। সোমবার (১৪ জুলাই) দিবাগত রাতে শিশু আয়েশা মারা যায়। বাকিদের অবস্থাও আশঙ্কাজনক।

গত ১১ জুলাই দিবাগত রাত ১টার দিকে ওই আগুনের ঘটনা ঘটে। দগ্ধ বাকিরা হলেন— রিপন (৩৫), রিপনের স্ত্রী চাঁদনী (২৮), তাদের সন্তাত তামিম (২২)। জাতীয় বার্ন ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. শাওন বিন রহমান জানান, রিপনের শরীরের ৬০ শতাংশ, চাঁদনীর ৪৫ শতাংশ, তামিমের ৪২ শতাংশ পুড়ে গেছে।

/আইবি/এসএনএস/আরকে/
সম্পর্কিত
কালশী বস্তিতে আগুন: একটি ঝগড়ার জেরে পথে শতাধিক পরিবার
দিল্লির অগ্নিকাণ্ডে ৫ বাংলাদেশি আহত
দিল্লির রেস্তোরাঁয় ভয়াবহ আগুন, বিদেশি নাগরিকসহ নিহত ২১
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক