কমলাপুরে ট্রেনে কাটা পড়ে প্রাণ গেলো বৃদ্ধার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৬ জুলাই ২০২৫, ১৫:১৯আপডেট : ১৬ জুলাই ২০২৫, ১৫:১৯

রাজধানীর কমলাপুর রেলস্টেশনের ২ নম্বর প্ল্যাটফর্মে ট্রেনে কাটা পড়ে সাহেরা বেগম (৬৫) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। বুধবার (১৬ জুলাই) সকাল সাড়ে ১১টার দিকে এই দুর্ঘটনা ঘটে। ঢাকা রেলওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) দিলিপ চন্দ্র সরকার এ তথ্য জানান।

সাহেরা বেগম নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলার পাথরকাটা গ্রামের বাসিন্দা। তার স্বামী মৃত মহারাজ খান। তিনি ওই স্টেশন এলাকায় ভিক্ষাবৃত্তি করতেন।

নিহতের ছেলে মো. বিকচান খান জানান, আমার মা কমলাপুর রেলস্টেশনে থাকতেন এবং ভিক্ষাবৃত্তি করতেন। দুপুরে খবর পাই, ট্রেনে কাটা পড়ে তিনি মারা গেছেন। পরে ঢামেক হাসপাতালে গিয়ে মৃতদেহ শনাক্ত করি।

এসআই জানান, সকাল সাড়ে ১১টার দিকে কমলাপুর রেলস্টেশন পরিষ্কার করার পর একটি ট্রেন ২ নম্বর প্ল্যাটফর্মে যাত্রী তোলার জন্য আসে। এ সময় প্ল্যাটফর্মে থাকা সাহেরা বেগম ট্রেনের নিচে কাটা পড়ে গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে দুপুর ১২টার দিকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যায়। সেখানে চিকিৎসক ওই নারীকে মৃত ঘোষণা করেন। মরদেহটি ঢামেক হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

/এআইবি/এবি/আরকে/
সম্পর্কিত
ডাকবাংলোতে মা ও দুই শিশুসন্তানের লাশ, কীভাবে হলো মৃত্যু?
জেলা পরিষদের ডাকবাংলোতে মা ও দুই শিশুর লাশ
অবহেলায় ৬ শিশু মারা গেছে, মনে হয় না ছাড় পাবে: স্বাস্থ্যমন্ত্রী
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম