এনসিপির কার্যালয়ের সামনে ককটেল নিক্ষেপ

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
১৬ জুলাই ২০২৫, ১৬:১৪আপডেট : ১৬ জুলাই ২০২৫, ১৬:১৪

রাজধানীর বাংলামোটরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কার্যালয়ের সামনে ককটেল নিক্ষেপের ঘটনা ঘটেছে। তবে ককটেলটি ফুটপাতের পাশে অবিস্ফোরিত অবস্থায় পরে থাকতে দেখা গেছে।

বুধবার (১৬জুলাই) দুপুর দুটার দিকে রাজধানীর বাংলামোটরে এনসিপির কার্যালয় রূপরয়ন টাওয়ারের সামনে ককটেলটি পরে থাকতে দেখা যায়।

প্রত্যক্ষদর্শীরা জানান,  দুপুর দুটার দিকে মোটরসাইকেল যোগে দুজন দুর্বৃত্ত একটি ককটেল নিক্ষেপ করে দ্রুত পালিয়ে যায়। তবে ককটেলটি বিস্ফোরিত হয়নি।

বাংলামোটর ট্রাফিক সিগন্যালে দায়িত্বরত ট্রাফিক সার্জেন্ট আনিসুল ইসলাম বলেন, আমরা এখানে একটি অবিস্ফোরিত ককটেল সাদৃশ্য কিছু একটা পরে থাকতে দেখেছি। তবে কখন কে বা কারা ককটেলটি নিক্ষেপ করেছে, সেটা আমরা বলতে পারি না।

তিনি বলেন, কিছু পথচারী এসে বিষয়টি আমাদের জানান। পরে আমরা থানা পুলিশকে বিষয়টি অবহিত করেছি। 

এ বিষয়ে জানতে রমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম ফারুককে একাধিকবার ফোন করা হলেও তিনি ফোন ধরেননি। তবে বাংলামোটর এলাকায় দায়িত্বরত রমনা থানার উপ-পরিদর্শক (এসআই) আবুল বাসার বলেন, দুপুর আড়াইটার দিকে বাংলামোটর মোড়ের ফুটপাতে একটি ককটেল সাদৃশ্য বস্তু পাওয়া গেছে। এখন আমরা সেটি নিষ্ক্রিয় করার চেষ্টা করছি।

/এবি/এপিএইচ/
সম্পর্কিত
‘পাটওয়ারীর ওপর হামলার জন্য মোড়ে মোড়ে অবস্থান নেন ছাত্রদলের নেতাকর্মীরা’
হাদির প্রকৃত হত্যাকারীরা কোন রাজনৈতিক দলের, পরিচয় প্রকাশ করুন: নাসীরুদ্দীন
নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়িবহরে হামলা-ডিম নিক্ষেপ, পুলিশ বলছে মিথ্যা 
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম