মতিঝিল সেনা কল্যাণ ভবনের আগুন নিয়ন্ত্রণে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৮ জুলাই ২০২৫, ০০:১৮ আপডেট : ১৮ জুলাই ২০২৫, ০০:২৬

রাজধানীর মতিঝিলে সেনা কল্যাণ ভবনের টপফ্লোরের আগুন নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিসের সদস্যরা। ফায়ার সার্ভিসের ৫টি ইউনিটের প্রায় এক ঘণ্টার চেষ্টায় বৃহস্পতিবার (১৭ জুলাই) রাত ১১টা ৪৭ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।

এর আগে এ দিন রাত ১০ টা ৪০ মিনিটে ২১ তলা বিশিষ্ট সেনা কল্যাণ ভবনের টপ ফ্লোরে আগুন লাগার সংবাদ পায় ফায়ার সার্ভিস। 

ভবনের ভেতরে আগুন নেভানের কাজ করছেন ফায়ার সার্ভিস কর্মীরা (ছবি: সংগৃহীত)

এসব তথ্য নিশ্চিত করে রাত ১২টার দিকে ফায়ার সার্ভিস সদর দফতরের ডিউটি অফিসার শাহজাহান হোসেন বলেন, ‘আমরা রাত ১০টা ৪০ মিনিটে অগ্নিকাণ্ডের সংবাদ পাই। ১০ মিনিটের মধ্যে আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করি। সিদ্দিকবাজার ফায়ার স্টেশনের ৫টি ইউনিটের চেষ্টায় ১১টা ৪৭ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। তবে এখনও সেখান থেকে অনেক ধোঁয়া বের হচ্ছে।’

তিনি আরও জানান, প্রাথমিকভাবে আগুন লাগার কারণ জানা যায়নি। এখনও কাজ চলছে।

 

/এবি/আরআইজে/
সম্পর্কিত
রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩
রাজধানীর রামকৃষ্ণ মিশনে কুমারী পূজা উদযাপন
শজিমেক হাসপাতালের অপারেশন থিয়েটারে আগুন
সর্বশেষ খবর
বিশ্বকাপের আগে বুমরাকে নিয়ে সতর্ক শাস্ত্রী, দিলেন বিশেষ পরামর্শ
বিশ্বকাপের আগে বুমরাকে নিয়ে সতর্ক শাস্ত্রী, দিলেন বিশেষ পরামর্শ
শান্তি আলোচনা চালু রাখতেই রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা স্থগিত
শান্তি আলোচনা চালু রাখতেই রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা স্থগিত
মেয়র নির্বাচন প্রসঙ্গে যা বললেন ইশরাক
মেয়র নির্বাচন প্রসঙ্গে যা বললেন ইশরাক
দক্ষিণ সিটির নগর ভবন পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী
দক্ষিণ সিটির নগর ভবন পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী
সর্বাধিক পঠিত
সৌদিতে নজরুলের মৃত্যুদণ্ডের খবর শুনে ফুফুর মৃত্যু, কী ঘটেছিল জানালেন বাবা-মা
সৌদিতে নজরুলের মৃত্যুদণ্ডের খবর শুনে ফুফুর মৃত্যু, কী ঘটেছিল জানালেন বাবা-মা
মধ্যরাতে প্রতিমন্ত্রী ইশরাকের স্ট্যাটাস, কথা বলেছেন পদত্যাগ নিয়ে
মধ্যরাতে প্রতিমন্ত্রী ইশরাকের স্ট্যাটাস, কথা বলেছেন পদত্যাগ নিয়ে
আগামী বছর দেশে বিদ্যুৎ বিক্রির জায়গা থাকবে না: চিফ হুইপ
আগামী বছর দেশে বিদ্যুৎ বিক্রির জায়গা থাকবে না: চিফ হুইপ
ইউএনওর সরকারি গাড়ি নিয়ে ভাড়া বাসায়, তিন নারীসহ আটক চালক
ইউএনওর সরকারি গাড়ি নিয়ে ভাড়া বাসায়, তিন নারীসহ আটক চালক
পদত্যাগ নিয়ে রাতভর নাটকীয়তার পর সকালে ইশরাকের ‘ইউটার্ন’
পদত্যাগ নিয়ে রাতভর নাটকীয়তার পর সকালে ইশরাকের ‘ইউটার্ন’