রাজধানীসহ সারা দেশে পুলিশের বিশেষ অভিযানে একদিনে ১ হাজার ৬৪১ জনকে গ্রেফতার করা হয়েছে। এর মধ্যে বিভিন্ন মামলা ও ওয়ারেন্টভুক্ত আসামি ১ হাজার ৫৪ জন এবং অন্যান্য অপরাধে ৫৮৭ জন রয়েছে।
শুক্রবার (১৮ জুলাই) পুলিশ সদর দফতরের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) ইনামুল হক সাগর এ তথ্য জানান।
তিনি বলেন, বৃহস্পতিবার (১৭ জুলাই) সারা দিন সারা দেশে পুলিশের বিশেষ অভিযানে মামলা ও ওয়ারেন্টভুক্ত ১ হাজার ৫৪ জনকে গ্রেফতার করা হয়েছে। অন্যান্য ঘটনায় গ্রেফতার করা হয় ৫৮৭ জনকে। মোট গ্রেফতার হয়েছে ১৬৪১ জন। অভিযানের সময় একটি দেশীয় স্টেনগান, একটি ওয়ান শ্যুটারগান, ৮ রাউন্ড কার্তুজ ও ২ রাউন্ড এলজি উদ্ধার করা হয়।
আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে অভিযান অবহৃত থাকবে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।









