জুলাইয়ের শেষে তফসিল, সেপ্টেম্বরের দ্বিতীয় সপ্তাহে ডাকসু নির্বাচন

ঢাবি প্রতিনিধি
২০ জুলাই ২০২৫, ১৪:১৭আপডেট : ২০ জুলাই ২০২৫, ১৪:১৭

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের তফসিল ঘোষণা তারিখ নির্ধারণ করা হয়েছে। আগামী ২৯ জুলাই ডাকসুর তফসিল ঘোষণা করা হবে। পাশাপাশি সেপ্টেম্বরের দ্বিতীয় সপ্তাহে ভোটগ্রহণের ঘোষণাও দিয়েছে ডাকসু নির্বাচন কমিশন।

রবিবার (২০ জুলাই) সকাল সাড়ে ১০টায় নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে ডাকসুর বিভিন্ন অংশীজনদের সঙ্গে তফসিল সংক্রান্ত চূড়ান্ত সভায় বসে বিশ্ববিদ্যালয় প্রশাসন। সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয় বলে নিশ্চিত করেছেন কবি জসীম উদ্দিন হলের প্রাধক্ষ অধ্যাপক শাহীন খান।

সভায় নির্বাচন কমিশন, বিশ্ববিদ্যালয় প্রশাসন, প্রভোস্ট কমিটি, ডিনস কমিটিসহ সব রাজনৈতিক ছাত্রসংগঠনের প্রতিনিধিরা অংশ নেন।

তবে ভোট গ্রহণের নির্দিষ্ট তারিখ না বলায় প্রতিবাদ করেছেন একাধিক ছাত্র সংগঠনের নেতারা। ঢাবি ছাত্রশিবিরের সভাপতি এস এম ফরহাদ বলেন, আমরা একটা নির্দিষ্ট তারিখ চাই। সেপ্টেম্বরের দ্বিতীয় সপ্তাহ কোনও নির্দিষ্ট তারিখ না। এর আগেও প্রশাসন এভাবে নির্দিষ্ট তারিখ ঘোষণা না করে কালক্ষেপণ করেছে। পাশাপাশি গণতান্ত্রিক ছাত্র সংসদসহ একাধিক ছাত্রসংগঠনের নেতারাও নির্দিষ্ট তারিখ চান।

এ বিষয়ে ডাকসু প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক মোহাম্মদ জসীম উদ্দিন বলেন, আজকে ডাকসু তফসিল ঘোষণা করছি না। যেদিন তফসিল ঘোষণা করা হবে সেই দিনই আমরা নির্দিষ্ট তারিখ জানাবো।

/আরকে/
সম্পর্কিত
হামের চিকিৎসা কেন্দ্র প্রস্তাব প্রত্যাখ্যান, ঢাবি ও ডাকসুর পাল্টাপাল্টি দোষারোপ
হাম পরিস্থিতি অস্থায়ী চিকিৎসাকেন্দ্র স্থাপনে ডাকসুর আপত্তি, সপ্তাহ বিলম্বে ঢামেকে স্থাপন 
ঢাকা দক্ষিণে জামায়াতের মেয়রপ্রার্থী সাদিক কায়েম 
সর্বশেষ খবর
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী