ডানা কাপে অংশ নিতে স্কলাসটিকা ফুটবল টিমের ডেনমার্ক যাত্রা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২০ জুলাই ২০২৫, ১৬:২৭আপডেট : ২০ জুলাই ২০২৫, ১৬:২৭

বিশ্বের অন্যতম প্রধান আন্তর্জাতিক যুব ফুটবল টুর্নামেন্ট ডানা কাপে অংশ নেওয়ার জন্য স্কলাসটিকা উত্তরা সিনিয়র শাখার ১২ সদস্যের এক ফুটবল টিম ডেনমার্কে গিয়েছেন।

শনিবার (১৯ জুলাই) রাতে কাতার এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ডেনামার্কের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছে ফুটবল টিমটি।

স্কলাসটিকা ফুটবল টিম ডেনমার্কের হিজিং শহরে মঙ্গলবার (২২ জুলাই) প্রথমে নরওয়ের আউস্ট্রোত ইদ্রেতাসলাগ-১ দলের মুখোমুখি হবে। পরে একই দেশের লুংদাল স্পোর্টস ক্লাবের যুবদলের সঙ্গে খেলবে।

রায়হান আমিনের নেতৃত্বে ফুটবল টিমের অন্য খেলোয়াড়রা হলেন- আয়ান মেহেদি, ফায়াজ আহমেদ রাফি, মাসিয়াত-ই ইলাহি, জাবির বিন আজাদ, মির্জা মোহম্মদ শাইয়ান, রাইয়ান মুজিব ফুয়াদ, মোহম্মদ তহা গাগাই, রিয়াদ ইসলাম ও মাবরুর-উল হক। এছাড়া টিম লিডার হিসাবে রয়েছেন জহির রায়হান এবং কোচ মোহম্মদ ফারুকুল ইসলাম।

স্কলাসটিকা উত্তরা সিনিয়র শাখার অধ্যক্ষ ফারাহ সোফিয়া আহমেদ জানান, তাদের ফুটবল দল প্রতি বছরই ডানা কাপে অংশ নেয়। তবে করোনার কারণে কয়েক বছর বন্ধ থাকার পর এই প্রথম এ আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্টে অংশ নিচ্ছে। 

তিনি আরও জানান, এটাই প্রথমবার স্কুলের ফুটবল দল ডানা কাপে অংশ নিচ্ছে। প্রতি বছর পাঁচ দিনব্যাপী এই টুর্নামেন্টে ৪৫টি দেশের ১,০০০-এরও বেশি দল এবং প্রায় ২০,০০০ ফুটবল খেলোয়াড় অংশগ্রহণ করে।

/এএইচএস/আরআইজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের